কাজ করতে পারেননি বলে ফেরত দিলেন সাড়ে চার মাসের বেতন

সময় ট্রিবিউন | ২ সেপ্টেম্বর ২০২১, ০৬:৫৬

বাফুফের নারী দলের গোলকিপিং কোচ মোহাম্মদ সেলিম মিয়া-ছবি: সংগৃহীত

চোটের জন্য কাজ করতে না পেরে সাড়ে চার মাসের বেতন ফেরত দিয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন বাফুফের নারী দলের গোলকিপিং কোচ মোহাম্মদ সেলিম মিয়া। চারদিকে নেতিবাচক খবরের ছড়াছড়ির মধ্যে পাওয়া গেল এমন খবর।

মোহাম্মদ সেলিম মিয়া জাতীয় দলে খেলার সুযোগ না পেলেও বিভিন্ন বয়সভিত্তিক জাতীয় দলে খেলেছেন। ছিলেন ১৯৯০ সালে বিকেএসপির ডানা-গোথিয়া কাপ দলের সদস্য। এই বছর জাতীয় নারী দলের গোলকিপার কোচ হিসেবে বাফুফের সঙ্গে এক বছরের মেয়াদে চুক্তিবদ্ধ হন তিনি।

মূল জাতীয় দলে খেলার সুযোগ না পেলেও বিভিন্ন বয়সভিত্তিক জাতীয় দলে খেলেছেন মোহাম্মদ সেলিম। ছিলেন ১৯৯০ সালে বিকেএসপির ডানা-গোথিয়া কাপ দলের সদস্য।

বর্তমানে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের উপপরিচালক পদে চাকরি করছেন।

প্রথম আড়াই মাস নিজের কাজটি ভালোই চালিয়ে নিয়েছেন। মার্চের মাঝামাঝিতে প্রীতি ফুটবল ম্যাচ খেলতে গিয়ে বাঁ পায়ের অ্যাঙ্কেলের টেন্ডন ছিঁড়ে যায় তাঁর। ফলে কোচিং থেকে বিরত থাকতে হয় সেলিমকে। সে সময়ের প্রাপ্ত বেতন বাফুফের কোষাগারেই ফেরত দিয়েছেন।

সেলিম বলেন, চোটের জন্য মার্চের মাঝামাঝি থেকে দলের সঙ্গে থাকতে পারিনি। তাই জুলাই পর্যন্ত সাড়ে চার মাসের বেতন ১ লাখ ২৬ হাজার টাকা অফিসের কোষাগারে ফেরত দিয়েছি।

তবে শারীরিক অসুস্থতার কারণে এখনো দলের সঙ্গে অনুশীলনে যোগ দিতে পারেননি সেলিম।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর