২০ হাজারের বেশি সদস্য আক্রান্ত

করোনাভাইরাস: ৯০ পুলিশ সদস্যের মৃত্যু

সময় ট্রিবিউন | ১৭ এপ্রিল ২০২১, ০৩:১৯

ফাইল ছবি

মহামারি করোনাভাইরাস মোকাবিলায় প্রথম সারি থেকে কাজ করতে গিয়ে এ পর্যন্ত বাংলাদেশ পুলিশের ৯০ সদস্য প্রাণ উৎসর্গ করেছেন। এছাড়া পুলিশের মোট ২০ হাজার ২৯১ জন সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

করোনায় মৃত্যুবরণ করা ৯০ সদস্যের মধ্যে ৮৪ জন পুলিশে এবং ছয়জন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নে (র‌্যাব) কর্মরত ছিলেন।

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) পর্যন্ত করোনায় আক্রান্ত হওয়া নারী পুলিশ সদস্য ৮৪৩ জন এবং পুরুষ সদস্য ১৯ হাজার ৪৪৮ জন। এছাড়া আনসারে ৯৫ জন ও সিভিল স্টাফ আক্রান্ত হয়েছেন ৪৭৬ জন। মৃত্যুর সংখ্যা বেশি ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি)।

শুক্রবার (১৬ এপ্রিল) সকালে পুলিশ সদর দফতরের সহকারী মহাপরিদর্শক (এআইজি-মিডিয়া) মো. সোহেল রানা গণমাধ্যমকে এসব তথ্য জানান।

তিনি বলেন, গত বছরের ২৮ এপ্রিল পুলিশে প্রথম সংক্রমণ ধরা পড়ে। এর পর থেকে এ পর্যন্ত পুলিশে আক্রান্ত হয়েছেন ২০ হাজার ২৯১ জন। বেশি আক্রান্ত হয়েছেন ডিএমপিতে, ৩ হাজার ৪১৩ জন। দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্ত র‌্যাবে, ২ হাজার ৬২৯ জন।

তিনি আরও জানান, আক্রান্ত পুলিশ সদস্যদের মধ্যে ১৯ হাজার ৩৯৬ জনই সুস্থ হয়েছেন।

গতকাল (বৃহস্পতিবার) পুলিশ বাহিনীর ২৩৫ জন কোয়ারেন্টাইনে ছিলেন। তাদের মধ্যে ১৮ জন র‌্যাব সদস্য রয়েছেন।

পুলিশ সদর দফতর সূত্রে জানা যায়, পুলিশ সদস্যদের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে প্রথম মারা যান ডিএমপির ওয়ারী ফাঁড়িতে কর্মরত কনস্টেবল জসিম উদ্দিন (৪০)। সর্বশেষ মারা যান নরসিংদী পুলিশ লাইনসের পরিদর্শক মো. আসাদুজ্জামান (৫৬)।

এআইজি সোহেল রানা বলেন, দেশে করোনা বিস্তারের শুরু থেকে জনগণের সেবা ও সুরক্ষা নিশ্চিত করতে সর্বোচ্চ ঝুঁকি নিয়ে বাংলাদেশ পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মানুষের জন্য সর্বোচ্চ ঝুঁকি নেয়ায় একক পেশা হিসেবে বাংলাদেশ পুলিশের সদস্যরা সর্বোচ্চ সংখ্যায় করোনা সংক্রমণের শিকার হয়েছেন ও মৃত্যুবরণ করেছেন।

করোনা পরিস্থিতিতে পুলিশের কাজ চালিয়ে নিতে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) তৈরি করেছে পুলিশ। এসওপি অনুযায়ী, কাজের সময় প্রত্যেক পুলিশ সদস্যের জন্য মাস্ক পরা বাধ্যতামূলক। হাসপাতালে রোগী নেয়া বা লাশ দাফনের সময় ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই) পরতে হবে। জনসমাগমস্থলে দূরত্ব বজায় রেখে চলতে হবে। জীবাণুনাশক দিয়ে হাত পরিষ্কার রাখতে হবে। সুষম খাবার খেতে হবে এবং পর‌্যাপ্ত বিশ্রাম নিতে হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের