২৭ আগস্ট থেকে শিমুলিয়া থেকে জাজিরার ঘাটে ফেরি চলবে

সময় ট্রিবিউন | ২৫ আগষ্ট ২০২১, ২২:২০

ফেরি চলাচলের জন্য শরীয়তপুরের জাজিরার সাত্তার মাদবর ও মঙ্গল মাঝির ঘাট এলাকায় নতুন করে ঘাট নির্মাণ হচ্ছে। ঘাটে যাওয়ার সড়ক নির্মাণের কাজ করছেন শ্রমিকেরা-ছবি সংগৃহীত

পদ্মা সেতুর পিলারে ধাক্কা এড়াতে বাংলাবাজারের পরিবর্তে আগামী শুক্রবার (২৭ আগস্ট) থেকে শরীয়তপুরের জাজিরার সাত্তার মাদবর ও মঙ্গল মাঝির ঘাট থেকে মুন্সিগঞ্জের শিমুলিয়ার উদ্দেশে ফেরি চলাচল করবে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কারিগরি সহকারী প্রকৌশলী মো. ফয়সাল এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, এই রুটে পদ্মা সেতুর পিলার থেকে ফেরির দূরত্ব থাকবে ৩০০ থেকে ৫০০ মিটার। আগামীকাল বৃহস্পতিবার এ পথে পরীক্ষামূলকভাবে ফেরি চালানো হবে।

তিনি আরও জানান, এ নৌপথের দূরত্ব মোট আট কিলোমিটার। এর মধ্যে তিন কিলোমিটার এলাকায় পদ্মা সেতু পড়বে।

তিনি বলেন, ২১ আগস্ট থেকে সাত্তার মাদবর ও মঙ্গল মাঝির ঘাট নির্মাণের কাজ করা হচ্ছে। যেহেতু বাংলাবাজার-শিমুলিয়া নৌপথ বন্ধ, তাই সাত্তার মাদবর ও মঙ্গল মাঝির ঘাটটি দ্রুততম সময়ের মধ্যে চালু করার নির্দেশ রয়েছে। আজ বুধবার রাতের মধ্যে ঘাট প্রস্তুত করা হবে।

বাংলাবাজার-শিমুলিয়া নৌপথের দূরত্ব ১০ কিলোমিটার। পারাপার হতে সময় লাগত ১ ঘণ্টা ৪০ মিনিট থেকে ২ ঘণ্টা। এখন সাত্তার মাদবর ও মঙ্গল মাঝির ঘাট থেকে শিমুলিয়া ঘাটের দূরত্ব ৮ কিলোমিটার। পারাপারে সময় লাগবে ১ ঘণ্টা থেকে ১ ঘণ্টা ২০ মিনিট।

নতুন এ ঘাটে ছোট ব্যক্তিগত গাড়ি, অ্যাম্বুলেন্স, সরকারি দপ্তরের জরুরি গাড়ি পারাপার করা হবে। ঘাটের জন্য একটি রো রো ফেরির পন্টুন আনা হয়েছে। এ ঘাটে তিন থেকে চারটি কে টাইপ ফেরি চলাচল করবে।

এর আগে গত দুই মাসে পদ্মা সেতুর তিনটি পিলারে চারবার ফেরির ধাক্কা লাগে। এর তদন্ত প্রতিবেদনে ঘাট সরিয়ে নেওয়ার সুপারিশ করা হয়। এর পরিপ্রেক্ষিতে সম্প্রতি নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী সাত্তার মাদবর ও মঙ্গল মাঝির ঘাট পরিদর্শন করেন।

বিআইডব্লিউটিএ ও বিআইডব্লিউটিসির সার্ভে বিভাগ থেকে সাত্তার মাদবর ও মঙ্গল মাঝির ঘাট থেকে শিমুলিয়া নৌপথে সার্ভে করা হয়। এই নৌপথে জাজিরার নাওডোবা পদ্মা সেতুর চ্যানেল ধরে ভাটিতে ফেরিগুলো চলাচল করবে। এই চ্যানেল দিয়ে লৌহজং টার্নিং হয়ে ফেরি শিমুলিয়া যাতায়াত করবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের