দেশে পৌঁছাল অ্যাস্ট্রাজেনেকার ৭ লাখ ৮১ হাজার ডোজ ভ্যাকসিন

সময় ট্রিবিউন | ২২ আগষ্ট ২০২১, ০০:৪১

করোনাভাইরাসের টিকা- ছবি: সংগৃহীত

জাপান থেকে করোনাভাইরাসের আরও সাত লাখ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা বাংলাদেশে পৌঁছেছে।

হযরত শাহজালাল বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এ এইচ এম তৌহিদ-উল-আহসান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘জাপান থেকে টিকা নিয়ে আসা ফ্লাইটটি শনিবার দুপুর ৩টা ২৪ মিনিটে ঢাকায় অবতরণ করেছে।’

গত ৩ আগস্ট জাপান থেকে পাঠানো অ্যাস্ট্রাজেনেকা টিকার ছয় লাখ ১৬ হাজার ৭৮০ ডোজ ঢাকায় এসে পৌঁছায়। কোভ্যাক্সের আওতায় বাংলাদেশকে ৩০ লাখ ডোজ অ্যাস্ট্রাজেনেকা টিকা সরবরাহ করার কথা জাপানের।

ইতোমধ্যে তিন চালানে জাপান বাংলাদেশে মোট ১৬ লাখ ৪৩ হাজার ৩০০ ডোজ অ্যাস্ট্রাজেনেকা টিকা পাঠিয়েছে। গত ২৪ জুলাই দুই লাখ ৪৫ হাজার ২০০ ডোজ ও ৩১ জুলাই সাত লাখ ৮১ হাজার ৩২০ ডোজ টিকা পাঠায় জাপান।

 



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর