পদ্মা সেতুতে ধাক্কা মানে মানুষের হৃদয়ে আঘাত: নৌ প্রতিমন্ত্রী

সময় ট্রিবিউন | ১৩ আগষ্ট ২০২১, ২২:০০

ছবি: সংগৃহীত

পদ্মা সেতুর কোনো জায়গায় আঘাত হলে বাংলাদেশের মানুষের হৃদয়ে আঘাত হয় বলে জানিয়েছে নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

মুন্সিগঞ্জের শিমুলিয়া ফেরিঘাট, শিমুলিয়া-বাংলাবাজার নৌরুট ও শরীয়তপুরের মাঝিরকান্দি ঘাট শুক্রবার (১৩ আগস্ট) পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, সেতুতে হালকা ধাক্কা লাগলেও আমরা এটাকে হালকাভাবে দেখছি না। আমরা এতে বিব্রত হচ্ছি।

পদ্মা সেতুর পিয়ারে ফেরির আঘাতের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, দায়িত্বে উদাসীনতার কারণগুলো খতিয়ে দেখা হচ্ছে। পরবর্তীতে প্রয়োজনীয় ব‍্যবস্থা নেয়া হবে।

খালিদ মাহমুদ জানান, পদ্মা সেতুর পিলারের সঙ্গে আঘাতের ঘটনা যেন বারবার না ঘটে, সে বিষয়ে করণীয় নিয়ে উচ্চ পর্যায়ে একটি সভা হবে আজ।

এর আগে, প্রবল স্রোতের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে আরারও পদ্মা সেতুর ১০ নম্বর পিলারে কে-টাইপ কাকলি নামে একটি ফেরি ধাক্কা দেয়। শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে বাংলাবাজার ঘাট থেকে শিমুলিয়া আসার পথে শুক্রবার (১৩ আগস্ট) সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে।

গত ২৩ জুলাই সকাল ১০টার দিকে পদ্মা সেতুর ৭ নম্বর পিলারের সঙ্গে ধাক্কা খায় রো রো ফেরি শাহ জালাল। এতে ২০ জন যাত্রী আহত হন। ফেরিটি মাদারীপুরের বাংলাবাজার ঘাট থেকে রওনা দিয়ে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে যাচ্ছিল।

এর আগেও গত ২০ ও ২৩ জুলাই ১৬ ও ১৭ নম্বর পিলারে আঘাত করে ফেরি।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর