রোগীদের আবাসিক হোটেলে স্থানান্তর করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

সময় ট্রিবিউন | ৪ আগষ্ট ২০২১, ০৪:৩১

ছবিঃ সংগৃহীত

আজ সচিবালয়ে করোনা পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভা শেষে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনা আক্রান্ত ক্রিটিক্যাল রোগীদের চিকিৎসা সুবিধা নিশ্চিত করতে সাধারণ রোগীদের বিভিন্ন আবাসিক হোটেলে স্থানান্তর করা হবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, একজন ক্রিটিক্যাল রোগীর জন্য হাসপাতালের আইসিইউসহ সার্বিক সুবিধা প্রয়োজন হয়। সেই তুলনায় সাধারণ রোগীর ক্ষেত্রে সেটি না হলেও চলে। এ জন্য জরুরি সুবিধা দিতে এসব ক্রিটিক্যাল রোগীদের জন্য হাসপাতালে সুবিধা বাড়ানো হবে।

তিনি বলেন, 'অপরদিকে সাধারণ রোগীকে বিভিন্ন আবাসিক হোটেলে স্থানান্তর করে চিকিৎসা দেওয়া হবে। এতে হাসপাতালে শয্যা সংকট কাটবে বলে জানান তিনি। এজন্য বিভিন্ন আবাসিক হোটেল খোঁজা হচ্ছে।' যারা মাস্ক পরবে না, তাদের কিছু জরিমানা করতে পুলিশকেও ক্ষমতা দেওয়ার প্রয়োজন রয়েছে। এ বিষয়ে অধ্যাদেশ জারি করার বিষয়ে আলোচনা হয়েছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, হয়তো বা আমরা সেদিকেও যাব।

মন্ত্রী আরও বলেন, 'এক সপ্তাহে এক কোটি টিকা দেওয়া হবে। সরকারের হাতে এখন প্রায় সোয়া কোটি টিকা আছে। তাছাড়া এ মাসে আরও প্রায় এক কোটি টিকা হাতে এসে পৌঁছাবে।'



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর