২ দিনে বঙ্গবন্ধু সেতু দিয়ে ৮৩ হাজার গাড়ি পারাপার

সময় ট্রিবিউন | ২ আগষ্ট ২০২১, ২৩:১৭

গন্তব্যে পৌঁছাতে জ্যামে আটকে আছে শত শত যানবাহন-ছবি সংগৃহীত

কঠোর বিধিনিষেধের মধ্যে গত রোববার থেকে পোশাক কারখানা খুলে দেওয়ার ঘোষণা দেয়ার পর থেকে দুই দিনে বঙ্গবন্ধু সেতু দিয়ে ৮২ হাজার ৭৯৭টি গাড়ি পারাপার করেছে। দুই দিন সেতুতে টোল আদায় হয়েছে ৫ কোটি ৩৯ লাখ ১৫ হাজার ৬৭০ টাকা।

সাধারণত দুই ঈদ ছাড়া এত বিপুলসংখ্যক যানবাহন পারাপারের রেকর্ড নেই।

জানা গেছে, শনিবার সকাল ৬টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতু দিয়ে ৪৪ হাজার ৮৫৭টি গাড়ি পারাপার হয়েছে। টোল আদায় হয়েছে ২ কোটি ৬০ লাখ ৬২ হাজার ৩৬০ টাকা। এর মধ্যে সেতুর পশ্চিম প্রান্ত থেকে ২৭ হাজার ৯৮৯টি গাড়ি টাঙ্গাইলের দিকে গেছে। টোল আদায় হয়েছে ১ কোটি ৫৮ লাখ ৪২ হাজার ৩৪০ টাকা। পূর্বপ্রান্ত থেকে ১৬ হাজার ৮৬৮টি গাড়ি সিরাজগঞ্জের দিকে গেছে। এ থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ২ লাখ ২০ হাজার ২০ টাকা।

রোববার সকাল ৬টা থেকে আজ সোমবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতু দিয়ে ৩৭ হাজার ৯৪০টি গাড়ি পারাপার হয়েছে। টোল আদায় হয়েছে ২ কোটি ৭৮ লাখ ৫৩ হাজার ৩১০ টাকা। এর মধ্যে টাঙ্গাইলের দিকে গেছে ১৭ হাজার ৩৪৪টি গাড়ি। টোল আদায় হয়েছে ১ কোটি ২৪ লাখ ৪১ হাজার ৫৯০ টাকা। আর সিরাজগঞ্জের দিকে গেছে ২০ হাজার ৫৯৬টি গাড়ি। এ থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ৫৪ লাখ ১১ হাজার ৭২০ টাকা।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের বঙ্গবন্ধু সেতুর সাইট কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর বলেন, ১ আগস্ট থেকে রপ্তানিমুখী শিল্পকারখানা চালুর ঘোষণা দেওয়া হয়। এতে শ্রমিকেরা বাস-ট্রাকসহ বিভিন্ন গাড়িতে করে কর্মস্থলের উদ্দেশে রওনা হন। এতে গত দুই দিন স্বাভাবিক সময়ের চেয়ে অনেক বেশি গাড়ি সেতু পারাপার করে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের