রোগী সেজে হেরোইন পাচারকালে আটক-২

সময় ট্রিবিউন | ৩০ জুলাই ২০২১, ০১:৪৭

ছবি: সংগৃহীত

কৃত্রিম পা লাগিয়ে রোগী সেজে চলমান লকডাউনে অ্যাম্বুলেন্স যোগে হেরোইন পাচারকালে দুই জনকে আটক করেছে র‍্যাব।

বৃহস্পতিবার (২৯ জুলাই) বিকালে র‍্যাব-১৩ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অধিনায়ক রেজা আহমেদ ফেরদৌস ।

তিনি জানান, বৃহস্পতিবার ভোরে গাইবান্ধা জেলার পলাশবাড়ী বাসস্ট্যান্ড সংলগ্ন মহাসড়কে চেকপােস্ট বসিয়ে বুলবুল আহম্মেদ (৪০) ও আজিজুর রহমান (৩৫) নামের দুই জনকে আটক করা হয়। তারা উভয়ই রাজশাহীর বাসিন্দা। এসময় আনুমানিক ১০-১১ লাখ টাকা মূল্যের ৪১০ গ্রাম হেরোইন ও অ্যাম্বুলেন্স জব্দ করা হয়।

তিনি আরো জানান, রাজশাহী থেকে দুই মাদক কারবারি একটি অ্যাম্বুলেন্স যোগে রংপুর আসছেন, এমন তথ্য পেয়ে বৃহস্পতিবার ভোরে র‍্যাবের একটি অভিযানিক দল গাইবান্ধা জেলার পলাশবাড়ী বাসস্ট্যান্ড সংলগ্ন মহাসড়কে চেকপোস্ট বসায়। এসময় সন্দেহভাজন একটি অ্যাম্বুলেন্স তল্লাশি করে দুজনের মধ্যে একজন এক পা পঙ্গু এবং তার পুরো শরীরে টিউমার দেখা যায়। ওই ব্যক্তির এক পা হাঁটু থেকে বিচ্ছিন্ন এবং তাতে কৃত্রিম প্লাস্টিকের পা সংযুক্ত ছিল।

কৃত্রিম প্লাস্টিকের পায়ের ব্যাপারে সন্দেহ হলে তল্লাশি করা হয়। এসময় কৃত্রিম প্লাস্টিকের পায়ের ভেতর অভিনব কায়দায় লুকানো হেরােইন উদ্ধার করা হয়। পরে ৪১০ গ্রাম হেরােইনসহ অ্যাম্বুলেন্সটি জব্দ করা হয়।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলেও জানান অধিনায়ক রেজা আহমেদ ফেরদৌস।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর