ভারত থেকে আরও ২০০ মে. টন অক্সিজেন দেশে পৌঁছেছে

সময় ট্রিবিউন | ২৮ জুলাই ২০২১, ১৭:২২

ভারতীয় রেলের 'অক্সিজেন এক্সপ্রেস' দ্বিতীয় চালান নিয়ে পার হয়েছে বেনাপোল বন্দর-ছবি: সংগৃহীত

অতিমারি করোনাভাইরাসে আক্রান্ত হওয়া রোগীদের চিকিৎসার জন্য ২০০ মেট্রিক টন তরল মেডিকেল অক্সিজেনের চালান দেশে পৌঁছেছে। চালানটি গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে ভারতের পেট্রাপোল বন্দর হয়ে বেনাপোল বন্দরে প্রবেশে করে।

বেনাপোল রেলওয়ে স্টেশন মাস্টার সাইদুজ্জামান জানান, এই অক্সিজেনের আমদানিকারক 'লিন্ডে বাংলাদেশ'। দ্বিতীয় চালানে ২০০ টন অক্সিজেন নিয়ে ভারতীয় রেলওয়ের 'অক্সিজেন এক্সপ্রেস' নামের বিশেষ ট্রেনটি গতকাল রাত সাড়ে ১০টায় বেনাপোল বন্দরের রেলওয়ে স্টেশনে এসে পৌঁছায় এবং কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম স্টেশনের উদ্দেশে ছেড়ে যায়।

বেনাপোল কাস্টমস হাউজের সহকারী কমিশনার কল্যাণ মিত্র জানান, অক্সিজেনবাহী ভারতীয় ট্রেনটি বেনাপোল বন্দরের রেলওয়ে স্টেশনে প্রবেশের পর কাগজপত্রের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে দ্রুত খালাস দেওয়া হয়।

এর আগে গত ২৪ জুলাই রাত ১০টার দিকে 'অক্সিজেন এক্সপ্রেস' এর প্রথম চালান ২০০ মেট্রিক টন অক্সিজেন নিয়ে এই বন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর