আবারও সমাজের বেঁধে দেওয়া নিয়ম ভাঙ্গলেন তাসনুভা

সময় ট্রিবিউন | ২৭ জুলাই ২০২১, ১৯:৫৮

ছবি: সংগৃহীত

সংবাদ উপস্থাপিকার পর এবার মোটরসাইকেলের বাণিজ্যিক বিজ্ঞাপনচিত্রে অভিনয় করে সমাজের বেঁধে দেওয়া নিয়ম ভেঙে নতুন দৃষ্টান্ত স্থাপন করলেন রূপান্তরিত (ট্রান্সজেন্ডার) নারী হিসেবে সুপরিচিত মডেল, শিল্পী ও সমাজকর্মী তাসনুভা আনান শিশির।

এবার আন্তর্জাতিক মোটরসাইকেল ব্র‌্যান্ড ইয়ামাহার হয়ে দেশের মূলধারার বিজ্ঞাপনের মডেল হয়েছেন তিনি। জনপ্রিয় ব্র্যান্ড ইয়ামাহার মোটরসাইকেলের বাংলাদেশ প্রতিনিধি হিসেবে কাজ করছে এসিআই মোটর্স।

রেটরো পিকচার্সের ব্যানারে পরিচালক সজল আহমেদের নির্মিত এই বিজ্ঞাপনচিত্র ইতোমধ্যেই সামাজিক যোগযোগ মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। বিজ্ঞাপন চিত্রে তাসনুভা এবং অভিনেতা নিলয় কর্মজীবী ভাই-বোনের মধুর সম্পর্কের এক দারুণ গল্প ফুটিয়ে তুলেছে।

বিজ্ঞাপনে কাজ করার অভিজ্ঞতা সম্পর্কে তাসনুভা আনান শিশির জানান, আন্তর্জাতিক একটি ব্র্যান্ডের হয়ে কাজ করতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত। বিজ্ঞাপনচিত্রে এটি তার দ্বিতীয় কাজ বলে উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, ইয়ামাহার মতো আন্তর্জাতিক একটি ব্র্যান্ডের জন্য কাজ করার ব্যাপারে প্রথমে কিছুটা মানসিক চাপের মধ্যে ছিলাম। কিন্তু সকলের অভূতপূর্ব সাহায্য ও সমর্থনের কারণে খুব দারুণভাবে শ্যুটিং সম্পন্ন হয়।

বাংলাদেশের প্রথম রূপান্তরিত নারী হিসেবে এ বছর বেসরকারি টেলিভিশন চ্যানেল বৈশাখী টিভির বার্তা বিভাগে যোগদান করেন শিশির। ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে বৈশাখী টিভি এই পদক্ষেপ গ্রহণ করে।

বহু গুণের অধিকারী শিশির বর্তমানে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধীনে গণস্বাস্থ্য বিষয়ে আন্তর্জাতিক স্নাতকোত্তর ডিগ্রি অর্জনে পড়ছেন। এছাড়া ২০০৭ সাল থেকেই নাট্যদল বটতলার সাথে মঞ্চনাটক নিয়ে কাজ করছেন।

সম্প্রতি নির্মাতা অনন্য মামুনের সিনেমা ‘কসাইয়’-এ গোয়েন্দা চরিত্রে অভিনয় করেছেন শিশির। আগামীতে নির্মাতা সৈয়দ শাহরিয়ারের চলচ্চিত্র ‘গোল’-এ একজন ফুটবল কোচের চরিতে দেখা যাবে এই অভিনেত্রীকে।

পেশাদার কর্মজীবনে শিশির বিভিন্ন সরকারি-বেসরকারি ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের হয়ে কাজ করেছেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর