সম্পদের সীমাবদ্ধতা সম্পর্কে আমরা সচেতন: পরিবেশমন্ত্রী

সময় ট্রিবিউন | ২৬ জুলাই ২০২১, ০২:৩১

ছবিঃ সংগৃহীত

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী লন্ডনে অনুষ্ঠিত সিওপি-২৬ প্রেসিডেন্সির "দ্য জুলাই মিনিস্টিরিয়াল" এর উদ্বোধনী ও পূর্ণাঙ্গ অধিবেশনে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন বলেছেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় অভিযোজন সম্পর্কিত বৈশ্বিক লক্ষ্য অর্জনের জন্য দীর্ঘমেয়াদী এবং পর্যাপ্ত আর্থিক সহায়তা একটি পূর্বশর্ত। অগ্রাধিকার ভিত্তিতে অভিযোজন কর্মকাণ্ড কার্যকরভাবে বাস্তবায়ন করার জন্য সবচেয়ে ক্ষতিগ্রস্ত উন্নয়নশীল দেশগুলিকে প্রযুক্তিগত এবং আর্থিক উভয় সহায়তা সরবরাহ করা দরকার।

পরিবেশমন্ত্রী আরো বলেন, অভিযোজন এবং সহিষ্ণুতা ক্ষমতা বাড়িয়ে জলবায়ু পরিবর্তনের প্রভাবের ঝুঁকি হ্রাস করার লক্ষ্যে বাংলাদেশ ন্যাশনাল এডাপটেশন প্লান (NAP) গঠন প্রক্রিয়াধীন রয়েছে। তবে ন্যাপ বাস্তবায়নের জন্য সম্পদের সীমাবদ্ধতা সম্পর্কে আমরা সচেতন। অভিযোজনের জন্য পর্যাপ্ত এবং কার্যকর সহায়তা প্রয়োজন।

অধিবেশনটিতে সভাপতিত্ব করেন সিওপি-২৬ প্রেসিডেন্ট অলোক শর্মা। অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব মোঃ মোস্তফা কামাল এবং পরিবেশ অধিদফতরের মহাপরিচালক মোঃ আশরাফ উদ্দিন সহ আমন্ত্রিত বিভিন্ন দেশের মন্ত্রী এবং প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর