দেশে পৌঁছেছে অ্যাস্ট্রাজেনেকার টিকা

সময় ট্রিবিউন | ২৪ জুলাই ২০২১, ২১:৫৫

ছবি : ইন্টারনেট

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা টিকার ২ লাখ ৪৫ হাজার ডোজ শনিবার (২৪ জুলাই) বিকেলে জাপান থেকে বাংলাদেশে এসেছে।

জাপান থেকে আজ বেলা সোয়া ৩টায় ক্যাথে প্যাসিফিক এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকায় আসে এই টিকা।

এর ফলে এ টিকার বাকি দ্বিতীয় ডোজ কিছুটা হলেও দিতে পারবে সরকার।

বাংলাদেশ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ১ কোটি ৩ লাখ টিকা পেয়েছিল ভারত থেকে। এই টিকা সর্বোচ্চ ৫১ লাখ ৫০ হাজার মানুষকে দেওয়া সম্ভব। কিন্তু প্রথম ডোজই দিয়ে দেওয়া হয় ৫৮ লাখের বেশি মানুষকে। এতে টান পড়ে দ্বিতীয় ডোজে। প্রথম ডোজ পাওয়ার পর ১৫ লাখের বেশি মানুষ দ্বিতীয় ডোজের অনিশ্চয়তায় ছিলেন।

শনিবার কোভ্যাক্সের মাধ্যমে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ২ লাখ ৪৫ হাজার ২০০ ডোজ টিকা এসেছে। আগামী সপ্তাহে আসছে আরও ২৬ লাখের বেশি টিকা। এই টিকা আসার ফলে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ নিয়ে সব ধরনের অনিশ্চয়তা দূর হবে।

সরকারের টিকা সংগ্রহ ও টিকা কেনার নানামুখী উদ্যোগের ফলে দেশে নিয়মিতভাবে টিকা আসছে। গত সোমবার স্বাস্থ্যমন্ত্রী বলেছিলেন, আগামী মাসের শেষ নাগাদ ১ কোটি ২৯ লাখ টিকা আসবে। এর মধ্যে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ২৯ লাখ, সিনোফার্মের ৪০ লাখ এবং বাকি ৬০ লাখ জনসন অ্যান্ড জনসনের টিকা।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের