জার্মানিতে বন্যায় প্রাণহানির ঘটনায় পররাষ্ট্রমন্ত্রীর শোক

সময় ট্রিবিউন | ২৪ জুলাই ২০২১, ১৯:২৯

ফাইল ছবি

জার্মানির পশ্চিমাঞ্চলে প্রবল বর্ষণ ও ভয়াবহ বন্যায় ১৮০ জনেরও বেশি মানুষের প্রাণহানি হয়েছে। নিখোঁজ রয়েছে কয়েকহাজার মানুষ। এই প্রাণহানির ঘটনা এবং দেশটির ব্যাপক ক্ষয়ক্ষতিতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

জার্মানির ফেডারেল মিনিস্টার ফর ফরেন অ্যাফেয়ার্স মন্ত্রী হাইকো মাশকে পাঠানো এক বার্তায় এই শোক প্রকাশ করেন তিনি।

শনিবার (২৪ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়।

শোক বার্তায় পররাষ্ট্রমন্ত্রী বন্যায় যারা প্রাণ হারিয়েছেন তাদের ক্ষতিগ্রস্থ পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

তিনি বলেন, যারা এখনও নিখোঁজ রয়েছেন এবং আহত হয়েছেন বা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য আমাদের গভীর সমবেদনা ও প্রার্থনা রয়েছে। আমরা আশা প্রকাশ করছি, জার্মান ফেডারেল এবং রাজ্য সরকারের প্রচেষ্টার ফলে খুব শিগগিরই ক্ষতিগ্রস্তরা এই কঠিন সময় কাটিয়ে উঠতে সক্ষম হবে।

সম্প্রতি ভারী বৃষ্টি থেকে সৃষ্ট বন্যায় জার্মানিতে মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে। নিখোঁজ রয়েছে কয়েক হাজার মানুষ। এটি অর্ধ শতাব্দীরও বেশি সময়ের মধ্যে দেশটিতে হওয়া সবচেয়ে ভয়াবহ প্রাকৃতি দুর্যোগ।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর