নিম্নআয়ের জনগোষ্ঠীদের ৭ টাকায় চিকিৎসা দেবে গণস্বাস্থ্য

সময় ট্রিবিউন | ২০ জুলাই ২০২১, ০১:২৮

ছবিঃ সংগৃহীত

যাত্রাবাড়ী থানার মীর হাজীরবাগ আবু হাজী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা ও শিশুদের পুষ্টিকর খাবার বিতরণকালে গণস্বাস্থ্য কেন্দ্র প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি জানিয়েছেন ডা.জাফরুল্লাহ চৌধুরী রাজধানীর স্বল্প ও নিম্ন আয়ের জনগোষ্ঠীর জন্য ৭ টাকায় চিকিৎসার ব্যবস্থা করা হবে।

এসময় ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, আজকের বাংলাদেশ আপনারা বাঁচিয়ে রেখেছেন। আপনাদের পরিশ্রমে, আপনাদের কষ্টে আমাদের শার্ট-প্যান্ট, গাড়ি-ঘোড়ায় চড়ি। আমরা আপনাদের শিশুদের সুস্থতা চাই।আপনাদের শিশুদের লেখাপড়া করতে হবে, যাতে আপনাদের জীবনের উন্নতি হয়। সে জন্য আমরা দু’টি কাজ করেছি।একটা হচ্ছে, সবার জন্য বিশেষ গণস্বাস্থ্য বীমা। দিনে মাত্র সাত টাকা। সাত টাকা খচর করে আপনাদের সব চিকিৎসার ব্যবস্থা আমরা করে দেবো।

তিনি আরও বলেন, আপনারা বাসাবাড়ি, কলকারখানায় প্রচুর কাজ করেন। কারো যদি অসুখ হয় তাহলে আপনাদের সারা মাসের সঞ্চয় শেষ হয় যায়। সেজন্য আমরা স্বাস্থ্য বীমা করেছি। মাসে ২শ টাকা, অর্থাৎ দিনে ৭ টাকা। এই টাকা দিয়ে ডাক্তারের চিকিৎসা পাবেন, ওষুধ পাবেন, হাসপাতালে ভর্তি হলে পয়সা (টাকা) লাগবে না। আপনাদের সন্তানদের সুন্নতে খতনা করাতে টাকা লাগবে না। গর্ভবতী মায়েদের টাকা ছাড়াই প্রসব করিয়ে দেবো। তবে আপনাদের পান খাওয়া বন্ধ করতে হবে। বিড়ি সিগারেট খাওয়া বন্ধ করতে হবে। এটা শরীরের জন্য ক্ষতিকর। এই টাকা দিয়ে আপনার সন্তানদের পড়াশোনা করাবেন। আপনার সন্তানরা যদি প্রাইমারি স্কুল শেষ করে, কলেজ শেষ করে আমাদের একটা বিশ্ববিদ্যালয় আছে সেখানে অল্প খরচে লেখাপড়ার সুযোগ দেবো। আপনারাই হলেন আমার জাতির ভবিষ্যৎ। আপনার সন্তানদের যেন আপনাদের মতো কষ্ট করতে না হয় সেজন্য আমরা এই ব্যবস্থা নিয়েছি।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের