শিক্ষাপ্রতিষ্ঠান না খুললে ঈদের পর আন্দোলনের হুঁশিয়ারি

সময় ট্রিবিউন | ১৯ জুলাই ২০২১, ০২:৪৫

ছবি : সময় ট্রিবিউন

ঈদুল আজহার পর দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে না দিলে বড় আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম। রবিবার (১৮ জুলাই) বিকেলে বরিশাল নগরীর চাঁদমারী এলাকায় দলটির কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এই হুঁশিয়ারি দেন।

মুফতি ফয়জুল করিম বলেন, ‘শিশুরা খেলার মাঠ, হাট-বাজার সর্বত্র যেতে পারলেও শিক্ষাপ্রতিষ্ঠানে নয় কেন? শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখে একটি মূর্খ জাতি সৃষ্টি করার দুরভিসন্ধি রয়েছে সরকারের। একটি মূর্খ জাতি সৃষ্টির চেয়ে করোনায় মৃত্যুবরণ শ্রেয়।’

তিনি বলেন, ‘মাদ্রাসা বন্ধ থাকায় সেখানে কোরআন তেলওয়াত ও দোয়া হচ্ছে না। আল্লাহ অসন্তুষ্ট হওয়ায় করোনার তৃতীয় ঢেউয়ে দেশে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছে। গত কয়েক মাসে অনেক নিরীহ আলেম-ওলামাদের সরকার গ্রেফতার করে কারাবন্দি করেছে।’ তাদের নিঃশর্ত মুক্তি দাবী করেন তিনি।

স্বাস্থ্যখাতের অনিয়ম-দুর্নীতির সমালোচনা করে ফয়জুল করিম বলেন, ‘‘হাসপাতালে রোগীরা বিনা চিকিৎসায় মারা যাচ্ছেন। গত বছর করোনা সংক্রমণ শুরুর পর ‘চরমোনাই ভলান্টিয়ার সার্ভিস টিম’ গঠন করে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা আক্রান্তদের চিকিৎসা ও খাদ্য সহায়তা দিচ্ছে। চাহিদা অনুযায়ী রোগীদের বাড়িতে অক্সিজেন পৌঁছে দিচ্ছে। মৃতদের দাফন, এমনকি হিন্দু ধর্মাবলম্বীদের সৎকারও করছে নেতাকর্মীরা।’’

মতবিনিময় সভায় ইসলামী আন্দোলনের নেতা সৈয়দ নাসির আহমেদ কাওছার, মাওলানা জাকারিয়া হামিদী, মাওলানা লুৎফর রহমান এবং আবদুল্লাহ আল মামুন টিটুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের