গাজীপুরে পোশাক শ্রমিকরা টিকা পাবেন কারখানাতেই

সময় ট্রিবিউন | ১৮ জুলাই ২০২১, ০৬:৩৮

ফাইল ছবি

গাজীপুরে পোশাক শ্রমিকদের করোনার টিকা প্রদান কার্যক্রম আজ রোববার (১৮ জুলাই) থেকে শুরু হচ্ছে। প্রথম পর্যায়ে স্থানীয় চারটি পোশাক কারখানার শ্রমিকরা সরাসরি কারখানায় থেকেই করোনার টিকা নিতে পারবেন।

শনিবার (১৭ জুলাই) রাতে গাজীপুরের সিভিল সার্জন ডা. মো. খায়রুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন জানান, রোববার সকালে গাজীপুরে পোশাকশ্রমিকদের করোনার টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হবে। প্রাথমিকভাবে গাজীপুর মহানগরের তুসুকা ডেনিম, তুসুকা ট্রাউজার, স্প্যারো এপারেলস ও রোজ ভ্যালি নামে চারটি পোশাক কারখানার শ্রমিকদের (যাদের বয়স কমপক্ষে ১৮ বছর) এই টিকা দেওয়া হবে।

গাজীপুর সিভিল সার্জন কার্যালয়ের টিকা দান কর্মসূচি (​ইপিআই) সুপার মো. আমজাদ হোসেন জানান, চারটি কারখানা থেকে শ্রমিকদের নাম, বয়স, এনআইডি নম্বরের তথ্য সংগ্রহ করা হয়েছে। ঈদের আগে রোববার সকালে ওইসব কারখানায় গিয়ে তালিকা মিলিয়ে শ্রমিকদের করোনার টিকা দেওয়া হবে। তুসুকা ডেনিম ও তুসুকা ট্রাউজার কারখানায় ৬ হাজার ২০০, স্প্যারো পোশাক কারখানার ৪ হাজার এবং রোজ ভ্যালি কারখানার ২ হাজার ৭০০ শ্রমিকের তালিকা পাওয়া গেছে।

গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা করোনা নিয়ন্ত্রণ কমিটির আহ্বায়ক এসএম তরিকুল ইসলাম জানান, স্বাস্থ্য অধিদফতরের সম্মতি নিয়ে রোববার থেকেই গাজীপুরে টিকা প্রদান কর্মসূচি শুরু করা হচ্ছে। ঈদের আগে ১৯ জুলাই পর্যন্ত এ কার্যক্রম চলবে। পরে পোশাক কারখানা ছাড়াও অন্যন্য কারখানার শ্রমিক-কর্মকর্তা-কর্মচারীদের এই টিকার আওতায় আনা হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের