মেঘনা নদীতে ফেরিতে অগ্নিকান্ড; পুড়ল ৯ গাড়ি

সময় ট্রিবিউন | ৮ এপ্রিল ২০২১, ২০:১৫

ছবিঃ সংগৃহীত

ভোলার মেঘনা নদীতে ইলিশা লক্ষ্মীপুর রুটের একটি ফেরির মালবাহী গাড়িতে আগুন লেগেছে। এতে অন্তত ৯টি গাড়ি পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট টানা দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ইলিশা ফেরিঘাটের নৌ পুলিশ ইনচার্জ সুজন চন্দ্র পাল জানান বুধবার রাত ২টায় কলমিলতা ফেরিটি লক্ষ্মীপুরের মজু চৌধুরীর হাট থেকে ভোলার ইলিশার উদ্দেশে ছেড়ে আসে। রাত আনুমানিক ৪টার দিকে মধ্য মেঘনায় ফেরিতে থাকা একটি পিকআপে আগুন লাগে। খবর পেয়ে অন্য একটি ফেরিতে করে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ সময় স্টাফসহ যাত্রীরা ফেরির পেছনের দিকে নিরাপদে অবস্থান নেন। এক পর্যায়ে মাছ ধরার একটি ট্রলার এগিয়ে এলে তারা কয়েকজন যাত্রী ওই ট্রলারের সাহায্যে নিরাপদে ভোলার ইলিশা ঘাটে চলে আসেন।

ফেরিতে থাকা যাত্রী ইব্রাহিম বলেন, রাত আনুমানিক ৪টার দিকে আমি ফেরির কেন্টিনে ছিলাম, তখন হঠাৎ করেই ফেরির সামনের অংশে আগুন দেখতে পাই। পরে ৯৯৯-এ ফোন করলে ভোলা থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

ধারণা করা হচ্ছে, সিগারেটের আগুনে ফেরিতে থাকা ককসিটের গাড়ি থেকে আগুনের সূত্রপাত।

বিআইডব্লিউটিসির ভোলার ম্যানেজার পারভেজ জানান, ফেরিতে ১৬টি গাড়ি নিয়ে লক্ষ্মীপুরের মজু চৌধুরীর ঘাট থেকে ভোলার ইলিশার উদ্দেশে রাত ২টায় ছেড়ে আসি। রাত ৪টায় আগুন লেগে পিকআপ,ভ্যান,লরি, মোটরসাইকলসহ ৯টি গাড়ি আগুনে পুড়ে যায়। খবর পেয়ে অপর একটি ফেরিতে করে ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ফেরিটি মেঘনা নদীর ভোলারচর এলাকায় নোঙর করা আছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের