মুন্সিগঞ্জের পদ্মায় গরুবোঝাই ট্রলারডুবি

সময় ট্রিবিউন | ১৬ জুলাই ২০২১, ২৩:৩২

ছবি: ইন্টারনেট

মুন্সিগঞ্জের পদ্মা নদীতে বালুবোঝাই বাল্কহেডের ধাক্কায় গরুবোঝাই একটি ট্রলারডুবির ঘটনা ঘটেছে। শুক্রবার (১৭ জুলাই) উপজেলার শামুরবাড়ি এলাকায় ৩১টি গরু নিয়ে ট্রলারটি ডুবে যায়।

পরে এলাকাবাসীর সহায়তায় ২৪টি গরু জীবিত এবং একটি গরু মৃত অবস্থায় উদ্ধার করা হয়। এখনো ছয়টি গরু নিখোঁজ রয়েছে।

লৌহজং থানার উপপরিদর্শক (এসআই) রাসেল জানান, ঈদ উপলক্ষে গরুভর্তি একটি ট্রলার সিরাজগঞ্জ থেকে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা নদী হয়ে নারায়ণগঞ্জে যাচ্ছিল। পথিমধ্যে লৌহজং উপজেলার শামুরবাড়ি এলাকায় বাল্কহেডের সঙ্গে ধাক্কা লেগে ট্রলারটি ডুবে যায়। বাল্কহেডটি আটক করা হয়েছে।

তিনি আরও জানান, ডুবে যাওয়া ট্রলারটিতে ৩১টি গরু ছিল। ২৪টি গরু জীবিত ও একটি গরু মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ছয়টি গরু নিখোঁজ রয়েছে। ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার করা সম্ভব হয়নি। ধারণা করা হচ্ছে, নিখোঁজ গরুগুলো ডুবে যাওয়া ট্রলারটিতে বাঁধা অবস্থায় থাকায় সেগুলো উঠতে পারেনি।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের