মাস্ক না পরা অপরাধের শামিল: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

সময় ট্রিবিউন | ১৪ জুলাই ২০২১, ০৭:৩৫

ফাইল ছবি

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, কোভিড-১৯ এর বিস্তার রোধ এবং নিয়ন্ত্রণে সবাইকে আরো সচেতন হতে হবে। প্রতিমন্ত্রী বলেন, দেশে কোভিড-১৯ এর সংক্রমণ আগের চেয়ে বৃদ্ধি পেয়েছে। এই সংক্রমণ যেন আর না বাড়ে, সে জন্য সবাইকে সতর্ক থাকতে হবে। আসন্ন ঈদে এই সংক্রমণ বৃদ্ধি রোধে সাবধান হতে হবে। প্রতিমন্ত্রী এসময় জনসমাগম যথাসম্ভব পরিহার করার আহ্বান জানান। মাস্ক না পরা অপরাধের শামিল জানিয়ে তিনি বলেন, মাস্ক না পরলে নিজে যেমন কোভিড-১৯ এ আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে, তেমনি অন্যকেও রোগে সংক্রমিত করার শঙ্কা থেকে যায়। তাই, সবাইকে অবশ্যই মাস্ক পরিধান করতে হবে।

মঙ্গলবার (১৩ জুলাই) মেহেরপুর জেলার বিভিন্ন উপকারভোগী/সংস্কৃতিসেবীদের মধ্যে চেক, অনুদান, হুইল চেয়ার‌ এবং হিয়ারিং এইড বিতরণ অনুষ্ঠানের ভার্চুয়াল কনফারেন্সে প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।

ফরহাদ হোসেন বলেন, করোনা মোকাবিলায় সবার দায়বদ্ধতা রয়েছে। এজন্য সরকারের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দকে জনসচেতনতা বৃদ্ধিতে একযোগে কাজ করতে হবে।
তিনি আরো বলেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার করোনাকালীন দুঃস্থ ও অসহায়দের মাঝে খাদ্য ও ত্রাণ সরবরাহ অব্যাহত রেখেছে; যাতে কাউকে দুর্ভোগ পোহাতে না হয়। এসবের পাশাপাশি উন্নয়ন কার্যক্রমও চলমান রয়েছে। আমরা যেন দ্রুত আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারি, সেজন্য সবাইকে আন্তরিকতার সাথে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

মেহেরপুরের জেলা প্রশাসক ড. মো. মুনসুর আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে পিপি এ্যাড পল্লব ভট্টাচার্য , জাতীয় মহিলা সংস্থা, মেহেরপুরের চেয়ারম্যান শামীম আরা হীরা, মেহেরপুর সদরের উপজেলা নির্বাহী অফিসার মাসুদুল আলম, বাংলাদেশ আওয়ামী লীগ, মেহেরপুর জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড ইব্রাহিম শাহিন, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ, মেহেরপুরের সভাপতি প্রফেসর হাসানুজ্জামান মালেক, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাইদুর রহমান অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের