স্বামীর সাথে অভিমান করে স্ত্রীর আত্মহত্যা

সময় ট্রিবিউন | ১০ জুলাই ২০২১, ০২:৪৪

ছবি : ইন্টারনেট

স্বামীর সাথে অভিমান করে কেরানীগঞ্জ মডেল থানার শাক্তা ইউনিয়নের আরশি নগরের এলাকায় গলায় ফাঁস দিয়ে কানিজ ফাতেমা দুলা (২২) নামের এক গৃহবধু আত্নহত্যা করেছেন। তার লাশ আফসানা হাউজিং সংলগ্ন একটি ছয়তলা ভবনের তৃতীয় তলা থেকে উদ্ধার করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ ।

বৃহস্পতিবার (৮ জুলাই) রাত একটার দিকে তার লাশ উদ্ধার করা হয়। কানিজ ফাতিমা দুলা টাঙ্গাইল জেলার নগরপুর সদরের মোঃ কামরুল ইসলামের স্ত্রী এবং মানিকগঞ্জের দৌলতপুর থানার ওয়াইন গ্রামের দেলোয়ার হোসেনের মেয়ে।

দুলার স্বামী কামরুল ইসলাম বলেন, আমি বাইরে থেকে এসে দেখি বাসায় একটা ছেলে ওর সাথে কথা বলছে পরে ওরে জিজ্ঞাসা করলে ওই ছেলেটি তার পরিচয় ভালোভাবে নিশ্চিত করতে পারেনি পরে আমি ওই ছেলেটিকে সাবধান করে চলে যেতে বলি। এই ঘটনাটির সঙ্গে সঙ্গে মোবাইল ফোনের মাধ্যমে আমার শ্বশুরকে অবগত করি।

আশেপাশের লোকজন জানান, মৃত কানিজ ফাতেমা দুলা তার স্বামীর সাথে রাগারাগি করে। এতে করে কানিজ ফাতেমা দুলা তার স্বামীর সাথে রাগে দুঃখে ঘরের দরজা বন্ধ করে ফ্যানের সাথে গলায় ফাঁস দেয়। অনেকক্ষণ ডাকাডাকি পর দরজা ভেঙে দেখে ফ্যানের সাথে নিজে ওড়না দিয়ে আত্মহত্যা করেছে।

এরপর কেরানীগঞ্জ মডেল থানায় খবর দিলে এসআই দিদারুল ইসলাম দিদার লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে নিহত কানিজ ফাতেমা দুলার লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়।

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু ছালাম মিয়া সময় ট্রিবিউনকে জানান, নিহতের লাশ ঢাকা মিটফোর্ডর সলিমুল্লাহ মেডিকেল পাঠানো হয়েছে ময়না তদন্তের জন্য রিপোর্ট হাতে পেলে বিস্তারিত বলা যাবে এখনই কিছু বলতে পারছি না।

উল্লেখ্য, এই ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ বা মামলা দায়ের করা হয়নি।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের