আম পেয়ে প্রধানমন্ত্রীকে মোদির ধন্যবাদ

সময় ট্রিবিউন | ৯ জুলাই ২০২১, ২০:৩৮

ফাইল ছবি

উপহার হিসেবে মৌসুমি ফল আম পাঠানোর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এক লিখিত বার্তায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে নরেন্দ্র মোদি বলেছেন, আপনার চিন্তাশীল আচরণে আমি আবেগতাড়িত। আমার সাম্প্রতিক বাংলাদেশ সফরের সময় আপনার আতিথেয়তাকেই আবার স্মরণ করিয়ে দিলো এই উপহার।

মোদি আরও বলেন, করোনাভাইরাস মহামারীর বাধার মধ্যেই দ্বিপাক্ষিক সম্পর্কের সব ক্ষেত্রেই দু’দেশের মধ্যে সহযোগিতার ক্রমবৃদ্ধি অব্যাহত ছিলো। এসব বাধা সত্ত্বেও ফলোআপ আলোচনা এবং উদ্যোগগুলো নেওয়া হয়েছে দেখে আমি আনন্দিত।

পরিশেষে বার্তায় নরেন্দ্র মোদি বলেন, পারস্পরিক উপকারী সহযোগিতা বাড়ানোর বিষয়ে আমি আমাদের সরকারের প্রতিশ্রুতির পুনর্ব্যক্ত করছি।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রতিবেশী দেশের আরও কয়েকজন নেতার কাছে উপহার হিসাবে আম পাঠিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের