জাপান থেকে ২৫ লাখ টিকা পাওয়ার প্রত্যাশা পররাষ্ট্রমন্ত্রীর

সময় ট্রিবিউন | ৭ জুলাই ২০২১, ২৩:২৮

ফাইল ছবি

কোভ্যাক্স উদ্যোগের আওতায় জাপান থেকে ২৫ লাখ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা আসতে পারে বলে প্রত্যাশার কথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

বুধবার পররাষ্ট্রমন্ত্রী তার নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা জানান।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা টিকা আনার জন্য সবসময় চেষ্টা চালিয়ে যাচ্ছি। জাপান থেকে টিকা পাওয়ার বিষয়ে আমরা প্রত্যাশা করছি। কোভ্যাক্সের উদ্যোগের আওতায় জাপান থেকে ২৫ লাখ টিকা আসতে পারে। চীন থেকে প্রতি মাসে ৫০ লাখ করে তিন মাসে দেড় কোটি সিনোফার্মের কেনা টিকা দেশে আসবে। রাশিয়া থেকে টিকার আনার বিষয়েও লাইন আপ হয়ে গেছে।’

চলতি মাসের শেষের দিকে ইউরোপীয় ইউনিয়ন থেকেও আসবে ১০ লাখ অ্যাস্ট্রাজেনেকার টিকা, এই তথ্য জানিয়ে মন্ত্রী বলেন, ‘টিকার জন্য ইউরোপীয়ানদের সঙ্গেও যোগাযোগ করেছি, সেটাও আসা শুরু হবে। কোভ্যাক্সের আন্ডারে, তারা এক মিলিয়ন (১০ লাখ) টিকা দেবে। আমাদের জেনেভার রাষ্ট্রদূত জানিয়েছেন, ইইউ দেশগুলো থেকে আমরা এক মিলিয়ন টিকা পাবো। এটা চলতি মাসের শেষের দিকে পাওয়া যেতে পারে।’

এসময় বেসরকারি খাত করোনার টিকা আমদানি করতে আগ্রহী হলেও জননিরাপত্তার কারণে সরকার আপাতত নিজেই তা করবে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের