জনগণের পাশে সব সময় সেনাবাহিনী আছে: সেনাপ্রধান

সময় ট্রিবিউন | ৬ জুলাই ২০২১, ২৩:০৭

সংগৃহীত

ময়মনসিংহে সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ সেনাবাহিনীর টহল কার্যক্রম পরিদর্শন করেছেন।

শহরের টাউন হল মোড় এলাকায় মঙ্গলবার দুপুর ১২টার দিকে তিনি এ কার্যক্রম পরিদর্শন করেন।

এ সময় সেনাবাহিনী প্রধান ময়মনসিংহ এলাকায় চলমান অপারেশন কোভিড শিল্ডের দ্বিতীয় পর্বে সেনাবাহিনী, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা ও কার্যক্রম দেখে সন্তুষ্টি প্রকাশ করেন।

সেনাপ্রধান বলেন, ‘বাংলাদেশ সেনাবাহিনী সব সময় জনগণের পাশে থাকবে। প্রধানমন্ত্রী ও বাংলাদেশ সরকারের দিকনির্দেশনায় করোনা মহামারি মোকাবিলায় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সম্মিলিতভাবে কাজ করে যাবে।’

এ সময় জেনারেল অফিসার কমান্ডিং আর্মি ট্রেনিং ও ডকট্রিন কমান্ড লেফটেন্যান্ট জেনারেল এস এম মতিউর রহমান, ঘাটাইল এরিয়া কমান্ডার মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন ও ময়মনসিংহ স্টেশন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন।

সরকারি সিদ্ধান্তে গত ১ জুলাই থেকে সারা দেশে চলছে কঠোর বিধিনিষেধ। কারোনার সংক্রমণ রোধে বিধিনিষেধের প্রথম দিন থেকেই প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করতে দেশব্যাপী সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের সেনাসদস্যরা ময়মনসিংহে নিয়মিত টহল পরিচালনা করছেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের