বউকে ফেলে শ্যালিকাকে নিয়ে পালাল দুলাভাই

সময় ট্রিবিউন | ৬ জুলাই ২০২১, ০২:১২

ফাইল ছবি

ময়মনসিংহের নান্দাইলে শ্যালিকাকে (স্ত্রীর ছোট বোন) নিয়ে পালিয়েছে আব্দুল হান্নান নামে এক ব্যক্তি। এ ঘটনায় থানায় অভিযোগ করেছেন আব্দুল হান্নানের শাশুড়ি। গত ২১ জুন ভোরে শ্যালিকাকে সঙ্গে নিয়ে আব্দুল হান্নান এলাকা থেকে পালিয়ে যায়।

আব্দুল হান্নান নান্দাইল উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের ধুরুয়া গ্রামের আ. ছোবানের ছেলে। তিনি একই উপজেলার নান্দাইল ইউনিয়নে বিয়ে করেছেন। শ্বশুরবাড়িতে নিয়মিত যাতায়াতের এক পর্যায়ে শালীর (স্ত্রীর আপন ছোট বোন) সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরই ধারাবাহিকতায় গত ২১ জুন ভোরে শ্যালিকাকে সঙ্গে নিয়ে আব্দুল হান্নান এলাকা থেকে পালিয়ে যায়।

থানার অভিযোগ সূত্রে জানা যায়, শাশুড়ির বসতঘরে রক্ষিত ১ লাখ ৮৬ হাজার টাকা ও প্রায় দেড় লাখ টাকা মূল্যের স্বর্ণালংকারসহ শ্যালিকাকে নিয়ে পালিয়ে যায় তার দুলাভাই।

এ বিষয়ে আব্দুল হান্নানের শাশুড়ি জানান, তার ছোট মেয়ের খোঁজ জানতে আব্দুল হান্নানের বাড়িতে গেলে তার বড় মেয়ে মুক্তা আক্তারকে আব্দুল হান্নানের পরিবারের লোকজন মারধর করে এবং বিভিন্ন ধরনের হুমকি দিয়ে বাড়ি থেকে তাদের তাড়িয়ে দেয়। তবে স্থানীয় এক ব্যক্তির কাছে মোবাইল ফোনে আব্দুল হান্নান জানিয়েছেন তার ছোট মেয়ে রিক্তা আক্তার তার সঙ্গেই আছে এবং ভালো আছে।

নান্দাইল থানার ওসি মিজানুর রহমান আকন্দ জানান, এ ঘটনায় আব্দুল হান্নানসহ ৫ সহযোগীর নামে নান্দাইল মডেল থানায় তার শাশুড়ি বাদী হয়ে একটি মামলা করেছেন। বর্তমানে মামলাটি তদন্তাধীন রয়েছে। শ্যালিকা ও দুলাভাই দুজনকেই উদ্ধারের চেষ্টা চলছে।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের