লকডাউনে প্রতিদিন ৫ হাজার মানুষকে খাদ্য দেবে ডিএমপি

সময় ট্রিবিউন | ৫ জুলাই ২০২১, ১৮:৫৩

ফাইল ছবি

ছিন্নমূল, পথশিশু, সুবিধাবঞ্চিত, দিনমজুর ও অসহায় নাগরিকের মাঝে খাবার বিতরণ করবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আগামীকাল থেকে টানা সাত দিন প্রতিদিন পাঁচ হাজার অসহায় দুস্থ মানুষের মাঝে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হবে।

রোববার (৪ জুলাই) রাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলামের নির্দেশে এই সময়ে প্রতিদিন ডিএমপির ৫০টি থানা এলাকায় একযোগে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে এই খাবার বিতরণ করা হবে।

তিনি আরও বলেন, করোনা মোকাবিলায় জনস্বার্থে সরকারঘোষিত সার্বিক কার্যাবলি বা চলাচলে বিধিনিষেধ চলছে। প্রাণচঞ্চল এই ঢাকা শহর প্রায় থমকে গেছে, দুর্যোগ মোকাবিলা করতে গিয়ে সবার মতো আরও বেশি বিপাকে আছেন অসহায় নাগরিকরা।

যথাযথ স্বাস্থ্যবিধি মেনে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্যই ঢাকা মেট্রোপলিটন পুলিশের এই ক্ষুদ্র প্রয়াস, যারা বিশ্বাস করে ‘মানুষ মানুষের জন্যে’।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের