ডিজিটাল গরুর হাটে প্রথম ক্রেতা মন্ত্রী

সময় ট্রিবিউন | ৪ জুলাই ২০২১, ২২:১২

করোনাভাইরাসের কারণে এবারও অনলাইন ও ডিজিটাল মাধ্যমে কোরবানির পশু কেনা-বেচা হবে। সেই ধারাবাহিকতায় দ্বিতীয়বারের মতো চালু হওয়া ডিজিটাল কোরবানির হাট থেকে প্রথম ক্রেতা হিসেবে গরু কিনেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম।

রোববার (৪ জুলাই) ভার্চ্যুয়াল এক সভার মাধ্যমে পশুর ডিজিটাল হাটের উদ্বোধন করার পর হাট থেকে কোরবানির পশু ক্রয় করেন মন্ত্রী।

কোরবানির পশুর ডিজিটাল হাটের উদ্বোধন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। তিনি মন্ত্রীকে গরু কিনতে কারিগরি বিষয়ে সহযোগিতা করেন।

মন্ত্রী তাজুল ইসলাম বলেন, আজ ডিএনসিসির ডিজিটাল এই হাট উদ্বোধনের পর সবাইকে ডিজিটাল হাট থেকে গরু কিনতে উৎসাহ করার জন্য আমি এই গরু কিনলাম।

এসময় অনলাইনে দেখা যায়, মন্ত্রীর কেনা গরুটির দাম ১ লাখ ৪৮ হাজার ৭৫০ টাকা। গরুটি ৪ দাঁতের ও বাদামি রংয়ের এবং এর ওজন ৩৫০ কেজি। রাজধানীর পার্শ্ববর্তী নারায়ণগঞ্জ থেকে বিক্রি হয়েছে গরুটি।

জানা গেছে, ডিজিটাল কোরবানির হাট বসানোর জন্য ইতোমধ্যে সকল প্রস্তুতি শেষ করেছে ডিএনসিসি। এ ব্যাপারে ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) ও বাংলাদেশ ডেইরি ফার্মারস অ্যাসোসিয়েশনের (বিডিএফএ) সঙ্গে চুক্তিও হয়েছে। এর আগে গতবছরও করোনার জন্য ডিএনসিসিতে কোরবানির পশুর ডিজিটাল হাট বসেছিল।

হাটের ওয়েব ঠিকানা www.digitalhaat.net। ক্রেতারা তাদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য বাংলাদেশ ব্যাংকের সহায়তার সাময়িক স্ক্রো (ESCROW) সেবা ব্যবহার করতে পারবেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের