নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্বর্ণের বারসহ রোহিঙ্গা যুবক আটক

আশিকুজ্জামান খান, বান্দরবান | ২২ জুন ২০২১, ২২:৩৬

ছবিঃ সংগৃহীত

নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘুমধুম ইউনিয়নের বেতবুনিয়া বাজার এলাকা থেকে ৩ পিস স্বর্ণের বারসহ (৪২ ভরি) এক রোহিঙ্গা যুবককে আটক করেছে পুলিশ।

সোমবার(২১ জুন) রাত সাড়ে ৯টার দিকে নাইক্ষ্যংছড়ি সীমান্তের ঘুমধুম ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বেতবুনিয়া বাজার এলাকা থেকে ৪২ ভরি স্বর্ণসহ তাকে আটক করা হয়।

২২ জুন (মঙ্গলবার) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন নাইক্ষ্যংছড়ি থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীর হোসেন।

ঘুমধুম পুলিশ জানান, গত সোমবার রাতে নাইক্ষ্যংছড়ি থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীর হোসেনের দিকনির্দেশনা এবং সার্বিক তত্ত্বাবধানে ঘুমধুম পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ এসআই মুখলেছুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স এএসআই মুহাম্মদ শাহাবুদ্দিনসহ একটি দল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তের ঘুমধুম ইউনিয়নের বেতবুনিয়া বাজার এলাকা অভিযান চালিয়ে ৪২ (তিন পিস স্বর্ণ ভার) ভরি স্বর্ণসহ এক পাচারকারী রোহিঙ্গা যুবককে আটক করতে সক্ষম হয়।

উদ্ধাকৃত স্বর্ণের আনুমানিক বজার মূল্য ২৯ লাখ ৪০ হাজার টাকা।

আটক স্বর্ণ পাচারকারি যুবক কক্সবাজার জেলার উখিয়া উপজেলার কুতুপালং শরণার্থী ক্যাম্পের ই-ব্লকের মৃত নুর হোসেনের পুত্র মো. ইউনুছ(২৫)।

ঘুমধুম পুলিশ তদন্তকেন্দ্র ইনচার্জ এসআই মুখলেছুর রহমান এই প্রতিবেদককে বলেন, রোহিঙ্গা মো. ইউনুছ সীমান্ত অনুপ্রবেশের চেষ্টা চালিয়ে পাচারের উদ্দেশ্য স্বর্ণগুলো নিয়ে আসছিলো মায়ানমার থেকে। পথিমধ্যে গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে তার দেহ তল্লাশি করে ৩ পিস স্বর্ণের বারসহ তাকে আটক করা হয়।

তিনি দীর্ঘদিন ধরে মায়ানমার থেকে স্বর্ণ পাচার করছে বলে জানান তিনি। আটককৃত আসামীকে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আলামতসহ মঙ্গলবার সকালে বান্দরবান জেল হাজতে পাঠানো হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের