মহেশখালীতে পাহাড় ধসে এক মাদ্রাসা পড়ুয়া কিশোরের মৃত্যু

মিছবাহ উদ্দীন আরজু, মহেশখালী প্রতিনিধি | ২০ জুন ২০২১, ০৬:১০

ছবিঃ সংগৃহীত

দ্বীপ উপজেলা মহেশখালীর হোয়ানক ইউনিয়নের হরিয়ার ছড়া পূর্ব পাড়া গ্রামে পাহাড় ধসে মাদ্রাসা পড়ুয়া এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

পাহাড়ি দ্বীপ মহেশখালী উপজেলায় ভারি বর্ষণে ঝুঁকিতে আছে পাহাড়ি এলাকায় বসবাসরত পরিবারগুলি। যার কারণে নিরাপদ স্থানে সরে গিয়ে আশ্রয় নেওয়ার জন্য উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে মাইকিং করে প্রচারণা চালিয়ে আসছে।

জানা যায়, ১৯ জুন (শনিবার) অনুমানিক দুপুর দেড় টার সময় উপজেলার হোয়ানক ইউনিয়নের ২নং ওয়ার্ড় হরিয়ার ছড়া পূর্ব পাড়া গ্রামের স্থানিয় বাসিন্দা গিয়াস উদ্দীনের পুত্র জুনাঈদ (১০) নামের মাদ্রাসা পড়ুয়া এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। জুনাঈদ স্থানিয় কালাগাজির পাড়া নূরিয়া মুজহেরুল উলুম মাদ্রাসার নুরানী শিশু শ্রেণীর ছাত্র ছিলো।

স্থানিয় সূত্রে জানা যায়, দুপুরে জুনাঈদ তার বন্ধুদের সাথে চিকন ঝিরি নামের পাহাড়ের পাশে খেলা করছিলো। এক পর্যায়ে তারা পাহাড়ের টিলায় ঝুলিয়ে থাকা পাখির বাসা থেকে পাখি ধরতে যায়, হঠাৎ করে পাহাড় ধসে। অন্য বন্ধুরা দৌড়ে সরে যেতে পারলেও জুনাঈদ মাটির নিছে চাপা পড়ে যায়, পরে তার সাথে থাকা বন্ধুদের চিৎকার শুনে স্থানিয়রা মাটি কুঁড়ে জুনাঈদকে মৃত্যু অবস্থায় উদ্ধার করে বাসায় নিয়ে যায়।

এ ব্যাপারে হোয়ানক ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান মোস্তফার সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন এবং শোক প্রকাশ করে বলেন- পরিষদের পক্ষ থেকে ভারি বৃষ্টিপাতের কারণে সতর্কতামূলক মাইকিং প্রচারণা চলমান আছে।

কিশোর জুনাঈদ এর মৃত্যুতে এলাকায় নেমে আসে শোকের ছায়া।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের