কেরানীগঞ্জে সড়ক নিরাপত্তায় সিসি ক্যামেরা লাগানোর পরিকল্পনা

কেরানীগঞ্জ প্রতিনিধি | ১৮ জুন ২০২১, ০৬:৩৯

ছবিঃ সংগৃহীত

রাজধানী ঢাকার কেরানীগঞ্জে শুনশান এলাকার রাস্তাগুলোতে ডাকাতির ঘটনা বেড়েই চলেছে। এ নিয়ে উদ্বিগ্ন স্থানীয় জনসাধারণ, অটো রিকশা চালক ও সিএনজি চালকরা। ডাকাত দলের ভয়ে রাত আটটা নয়টার পর এই রাস্তায় আসতে চায় না কোন যানবাহন, এতে সমস্যায় পড়তে হয় এলাকাবাসীকে।

১৭জুন (বৃহস্পতিবার) কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাম মিয়া শাক্তা ইউনিয়নের মেকাইল এলাকার  রাস্তা পরিদর্শনে আসেন। এ সময় তিনি নিজ উদ্যোগে রাস্তাটির ঝোপঝাড় পরিষ্কার করেছেন এবং জনস্বার্থে রাস্তাটি সিসিটিভি ক্যামেরার আওতায় আনার পরিকল্পনা চলছে বলে জানিয়েছেন তিনি।

তিনি জানান, এই রাস্তাটিতে রাত হলেই মাদকের আসর বসে এবং ছিনতাই ও ডাকাতি হয় এরকম একাধিকবার লিখিত অভিযোগ করা হয়েছে কেরানীগঞ্জ মডেল থানায়। এ বিষয়ে খুব শীঘ্রই ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি।

এসময় তার সাথে উপস্থিত ছিলেন শাক্তা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সালাউদ্দিন লিটন, কেরানীগঞ্জ মডেল থানা আটিবাজার ফাঁড়ি ইনচার্জ দিদারুল ইসলাম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের