রামেকের করোনা ইউনিটে আরও ১২ জনের মৃত্যু

সময় ট্রিবিউন | ১৫ জুন ২০২১, ১৭:৩৪

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল-ফাইল ছবি

অতিমারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় আরও ১২ জন মারা গেছেন। এদের মধ্যে আটজনের করোনা শনাক্ত হয়েছিল এবং  বাকি চারজন ‘উপসর্গ নিয়ে চিকিৎসাধীন’ ছিলেন।

সোমবার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টার মধ্যে মৃত ১২ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন।

শামীম ইয়াজদানী বলেন, মৃতদের মধ্যে আটজন পুরুষ, চারজন মহিলা। এদের মধ্যে সবচেয়ে বেশি চাঁপাইনবাবগঞ্জের সাতজন। এছাড়া রাজশাহীর তিনজন এবং নাটোর ও নওগাঁর একজন করে আছেন।

তিনি বলেন, এই ১২ জনকে নিয়ে চলতি মাসের প্রথম ১৫ দিনে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড ইউনিটে মৃতের সংখ্যা বেড়ে ১৪৮ হলো। এর মধ্যে ৮৮ জনই মারা গেছেন কোভিড শনাক্ত হওয়ার পর। এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা ছিল ৪ জুন ১৬ জন; আর সর্ব নিম্ন ছিল ৬ জুন ছয়জন।

পরিচালক শামীম জানান, গত ২৪ ঘন্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৮ জন। এর মধ্যে রাজশাহীর ৩৯, চাঁপাইনবাবগঞ্জের আট, নাটোরের চারজন, নওগাঁ পাঁচজন ও কুষ্টিয়ার দুইজন। একই সময় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৪৩ জন।

তিনি বলেন, মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত এ হাসপাতালের ২৭৩ শয্যার বিপরীতে ভর্তি রয়েছেন ৩২৫ জন। অতিরিক্ত শয্যার ব্যবস্থা করে ৫২ জন রোগীকেও চিকিৎসা দেওয়া হচ্ছে। এদের মধ্যে রাজশাহীর ১৮৯ জন, চাঁপাইনবাবগঞ্জের ৮২, নাটোরের ১৭, নওগাঁর ২৬, পাবনার ৪, কুষ্টিয়ার ৬ ও চুয়াডাঙ্গার ১ জন।

তবে রাজশাহীতে কোভিড সংক্রমণের হার আরও কমেছে। সোমবার দুটি ল্যাবে রাজশাহীর ৩৬৮ জনের নমুনা পরীক্ষা করা হয়, ১১১ জনের করোনাভাইরাস শনাক্ত হয়।

রাতে প্রকাশিত দুটি পিসিআর ল্যাবের নমুনা পরীক্ষার ফলাফলে দেখা গেছে, শনাক্তের হার কমে ৩০ দশমিক ১৭ শতাংশে নেমেছে, যা আগের দিন ছিল ৪১ দশমিক ১৮ শতাংশ।

এর আগে শনিবার ছিল ৫৩ দশমিক ৬৭ শতাংশ। ফলে গত দুই দিনে রাজশাহীতে শনাক্তের হার কমেছে ২৩ দশমিক ৫০ শতাংশ।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের