বঙ্গবন্ধু সেতুতে বাস-লরি সংঘর্ষ: আগুনে পুড়ে ২ জনের মৃত্যু

সময় ট্রিবিউন | ১৩ জুন ২০২১, ১৮:২৪

রবিবার (১৩ জুন) ভোররাতে বঙ্গবন্ধু সেতুর উত্তরবঙ্গগামী লেনের ১৯ নম্বর পিলারের কাছে বাস ও লরির সংঘর্ষে লরিতে আগুনে পুড়ে দুই জনের মৃত্যু হয়েছে-ছবি: সংগৃহীত

বঙ্গবন্ধু সেতুতে বাস ও লরির সংঘর্ষে লরিতে আগুনে পুড়ে দুই জনের মৃত্যু হয়েছে। এঘটনায় আহত হয়েছে আরও সাত জন। এতে যান চলাচল বন্ধ হয়ে সেতুর উভয় পাশেই ব্যাপক যানজটের কবলে পড়ে যাত্রী ও চালকরা।

রবিবার (১৩ জুন) ভোররাতে বঙ্গবন্ধু সেতুর উত্তরবঙ্গগামী লেনের ১৯ নম্বর পিলারের কাছে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, নীলফামারী জেলার ডিমলা থানার মজনু (৩৩) ও একই উপজেলার রমজান আলীর ছেলে নজরুল ইসলাম (৩৪)।

বঙ্গবন্ধু সেতুর ট্রাফিক কন্ট্রোল রুম থেকে জানানো হয়েছে আগুনে পুড়ে যাওয়া দুইজনের মরদেহ সিরাজগঞ্জ আর আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার উপ-পরিদর্শক আরিফুল রহমান জানান, দুর্ঘটনায় কবলিত পরিবহন দুটি উদ্ধারের পর সেতুর উপর দিয়ে যানবাহন চলাচল শুরু হয়। এর আগে সেতুর সেতুর দুইপাশে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। সকাল ৮টা পর্যন্ত বঙ্গবন্ধু সেতু পশ্চিম টোল প্লাজা হতে কড্ডার মোড় পর্যন্ত মহাসড়কে তীব্র যানজট ছিলো।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, রাতে বঙ্গবন্ধু সেতুর উপর আগুন লাগার ঘটনার পর থেকেই মহাসড়কে থেমে থেমে যানবাহন চলাচল করছে। সকালের পর কিছুটা গাড়ির চাপ কমেছে। ঢাকাগামী লেনে পরিবহনের চাপ বেশি রয়েছে। বেলা বাড়ার সাথে সাথে যান চলাচল স্বাভাবিক হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের