মাদক উদ্ধার করতে গিয়ে গাড়ির ধাক্কায় এএসআই নিহত

সময় ট্রিবিউন | ১১ জুন ২০২১, ২১:৩৬

মাদক উদ্ধার করতে গিয়ে গাড়ির ধাক্কায় নিহত পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) কাজী মো. সালাহউদ্দীন-ছবি-সংগৃহীত

মাদক উদ্ধার করতে গিয়ে গাড়ির ধাক্কায় কাজী মো. সালাহউদ্দীন নামের পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) গাড়ির ধাক্কায় নিহত হয়েছেন। শুক্রবার ভোর চারটার দিকে চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার মেহেরাজ খান ঘাটা এলাকায় তিনি নিহত হন বলে জানিয়েছে পুলিশ।

নিহত সালাউদ্দিন চাঁদগাও থানায় এএসআই হিসেবে কর্মরত ছিলেন। তিনি লক্ষ্মীপুর জেলার সদর থানার দক্ষিণ জয়পুর এলাকার কাজী নাদের জামানের ছেলে।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোস্তাফিজুর রহমান বলেন, চান্দগাঁও থানাধীন মৌলভী পুকুরপাড় থেকে সিঅ্যান্ডবি ও আশপাশ এলাকায় রাত্রিকালীন ডিউটিতে ছিলেন সালাউদ্দিন। গোপন সংবাদের ভিত্তিতে তিনি জানতে পারেন, একটি কালো মাইক্রোবাসে করে (রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-চ-১৫-৩৬৬৫) পার্বত্য এলাকা থেকে চোলাই মদ চট্টগ্রাম শহরে নেওয়া হচ্ছে। সালাউদ্দিন ও চালক কনস্টেবল মো. মাসুম চান্দগাঁও থানাধীন মেহেরাজ খান ঘাটা পেট্রল পাম্পের সামনে ওই গাড়িটিকে থামার জন্য সংকেত দেন। চালক থামানোর মতো করে গাড়ির গতি কমিয়ে আনলে ওই দুই পুলিশ সদস্য গাড়ির সামনে যান। কিন্তু গাড়ির চালক আবারও গতি বাড়িয়ে দেন। এতে সালাউদ্দীন ধাক্কা খেয়ে সড়কে ছিটকে পড়ে মাথায়, কোমরে ও শরীরের বিভিন্ন অংশে আঘাত পান। মাসুমও আঘাত পান।

ওসি মোস্তাফিজুর রহমান বলেন, গুরুতর অবস্থায় সালাউদ্দিনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মাসুম। গাড়িটি জব্দ করেছে পুলিশ। তবে এর চালক ও তাঁর সঙ্গীরা পালিয়েছেন। গাড়িটি থেকে ৭৩০ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়। তিনি বলেন, ঘটনায় জড়িত চালক ও অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের