কর্ণফুলী গ্যাসের জিএম ও শাখা ব্যবস্থাপক গ্রেপ্তার

সময় ট্রিবিউন | ১০ জুন ২০২১, ২২:১৮

গ্রেপ্তার-প্রতীকী ছবি

জালিয়াতির মাধ্যমে চট্টগ্রামে আবাসিক গ্যাস সংযোগ দেওয়ার অভিযোগের মামলায় দুজনকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গ্রেপ্তার দুজন হলেন- কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের মহাব্যবস্থাপক মো. সরওয়ার হোসেন এবং ওই কোম্পানির আওতাধীন ফৌজদারহাট ট্রান্সমিশন শাখার ব্যবস্থাপক মজিবুর রহমান।

বৃহস্পতিবার দুপুরে নগরের ষোলশহর এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

দুদক চট্টগ্রামের উপসহকারী পরিচালক মো. শরীফ উদ্দিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গ্রেপ্তার দুজনকে আদালতে পাঠানো হয়েছে।

দুদকের করা ওই মামলায় গ্রেপ্তার দুজন ছাড়াও কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন লিমিটেডের সাবেক মহাব্যবস্থাপক বর্তমানে অবসরপ্রাপ্ত মোহাম্মদ আলী চৌধুরী, টেকনিশিয়ান দিদারুল আলম ও সাবেক মন্ত্রী নুরুল ইসলাম বিএসসির ছেলে মুজিবুর রহমানকে আসামি করা হয়।

মামলার বাদী দুদকের উপসহকারী পরিচালক মো. শরীফ উদ্দিন বলেন, আবাসিক গ্রাহকের গ্যাস–সংযোগ বন্ধ রয়েছে। তবে কোনো গ্রাহক তাঁর নামে থাকা সংযোগ স্থানান্তর করতে পারেন।

মুজিবুর রহমান তাঁর চান্দগাঁও এলাকার বাসায় নগরের হালিশহরের এম এম সালাম নামের এক ব্যক্তির নামে থাকা ১২টি দ্বৈত গ্যাসের চুলা জালিয়াতির মাধ্যমে সংযোগ নেন। ২০১৮ সালের জালিয়াতির এ ঘটনা দুদক অনুসন্ধান করে সত্যতা পেয়ে মামলা করে। এতে যোগসাজশ রয়েছে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির কর্মকর্তাদের। এ জন্য তাঁদের আসামি করা হয়েছে। ২০১৬ সাল থেকে আবাসিক গ্যাস–সংযোগ বন্ধ রয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের