অটিজম সচেতনতা নিয়ে বই প্রকাশ করলেন সায়মা ওয়াজেদ

সময় ট্রিবিউন | ৩ এপ্রিল ২০২১, ১৯:৪৬

অটিজম বিশেষজ্ঞ ও সূচনা ফাউন্ডেশনের চেয়ারপারসন সায়মা ওয়াজেদ। ফাইল ছবি

অটিজম সচেতনতা নিয়ে বই প্রকাশ করেছেন অটিজম বিশেষজ্ঞ ও সূচনা ফাউন্ডেশনের চেয়ারপারসন সায়মা ওয়াজেদ।

অ্যাডেলফি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. স্টিফেন শোরের বই ‘বিয়ন্ড দ্য ওয়াল’-এর বাংলা অনুবাদ ‘প্রাচীর পেরিয়ে’ প্রকাশ করেছেন তিনি।

শুক্রবার (২ এপ্রিল) তিনি সূচনা ফাউন্ডেশনের ফেসবুক পেজে বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে একটি ভিডিওতে এই ঘোষণা সায়মা ওয়াজেদ।

ভিডিওতে তিনি বলেন, ‘আজ আমরা সূচনা ফাউন্ডেশনের পক্ষ থেকে বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে একটি নতুন বই প্রকাশ করেছি। এটি ড. স্টিফেন শোরের আত্মজীবনীর অনুবাদ।’

সায়মা বলেন, ‘আমি আশা করি, একজন অটিস্টিক ব্যক্তি হিসাবে অধ্যাপক শোর এই অবস্থানে পৌঁছেছেন তা জানতে আপনারা এই বইটি পড়বেন।’

সূচনা ফাউন্ডেশন তার আত্মজীবনীটি বাংলায় অনুবাদ করেছে জানতে পেরে অধ্যাপক শোর এক ভিডিও বার্তায় বলেন, ‘এটি আমার জন্য আনন্দ ও সম্মান। আমি অনুবাদকবৃন্দ, সায়মা ওয়াজেদ এবং বাংলাদেশে অন্যদের জন্য আমি অত্যন্ত আনন্দিত।’

সায়মা ওয়াজেদ হোসেন অটিজম ও নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার সম্পর্কিত বাংলাদেশ জাতীয় উপদেষ্টা কমিটির চেয়ারপারসন এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিওএইচও) মহাপরিচালকের উপদেষ্টা। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা।

অ্যামাজন.কম-এ দেওয়া বইটির সংক্ষিপ্ত বিবরণে বলা হয়, ‘বিয়ন্ড দ্য ওয়াল’ একটি আত্মজীবনীমূলক বিবরণ, যা অ্যাস্পার্জার সিন্ড্রমে আক্রান্ত একজন ব্যক্তির জীবন সম্পর্কে একটি বিরল, বিশদ ও আন্তরিক বর্ণনা তুলে ধরে।

শোর একটি তথ্যবহুল, ব্যবহারকারী-বান্ধব পাঠ সৃজন করে তার ব্যক্তিগত ও পেশাদার অভিজ্ঞতার সহজ ও খোলামেলা বিবরণ দিয়েছেন, যা অ্যাস্পার্জার সিন্ড্রমে আক্রান্তদের দুঃখ-কষ্টের ওপর নতুন করে আলোকপাত করে।

অধ্যাপক শোরের গবেষণার মূল বিষয় অটিজমআক্রান্ত মানুষের প্রয়োজনের সঙ্গে সর্বোত্তম অনুশীলনের মেলবন্ধন স্থাপন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের