বুধবার থেকে আন্তঃনগরে ৯ এবং ১০ জোড়া মেইল ট্রেন চলবে

সময় ট্রিবিউন | ৭ জুন ২০২১, ২০:৩৩

ফাইল ছবি

টানা দুই মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর চলমান বিধিনিষেধের মধ্যে আগামী বুধবার থেকে আরও ৯ জোড়া আন্তঃনগর এবং ১০ জোড়া মেইল এক্সপ্রেস ও কমিউটার ট্রেন পরিচালনা করবে বাংলাদেশ রেলওয়ে। এসব ট্রেন দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে চলবে।

সোমবার (৭ জুন) রেলপথ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার থেকে কুড়িগ্রাম এক্সপ্রেস (কুড়িগ্রাম- ঢাকা- কুড়িগ্রাম), পঞ্চগড় এক্সপ্রেস (ঢাকা-পঞ্চগড়-ঢাকা), সীমান্ত এক্সপ্রেস (খুলনা-চিলাহাটি-খুলনা), বরেন্দ্র এক্সপ্রেস (রাজশাহী-চিলাহাটি-রাজশাহী), বাংলাবান্ধা এক্সপ্রেস (রাজশাহী-পঞ্চগড়-রাজশাহী), সোনার বাংলা এক্সপ্রেস (ঢাকা-চট্টগ্রাম-ঢাকা), জয়ন্তিকা এক্সপ্রেস (ঢাকা-সিলেট), উপবন এক্সপ্রেস (সিলেট-ঢাকা), অগ্নিবীনা এক্সপ্রেস (ঢাকা-তারাকান্দি-ঢাকা), পাহাড়িকা এক্সপ্রেস (সিলেট-চট্টগ্রাম) এবং উদয়ন এক্সপ্রেস (চট্টগ্রাম-সিলেট)।

এছাড়া বুধবার থেকে নতুন করে মেইল এক্সপ্রেস ও কমিউটার ট্রেন চলবে ঢাকা মেইল (চট্টগ্রাম-ঢাকা), সুরমা মেইল (ঢাকা-সিলেট-ঢাকা), দেওয়ানগঞ্জ কমিউটার (ঢাকা-দেওয়ানগঞ্জ- ঢাকা), মহুয়া কমিউটার (ঢাকা-মোহনগঞ্জ-ঢাকা), তিতাস কমিউটার (ঢাকা-আখাউড়া-ঢাকা), ময়মনসিংহ এক্সপ্রেস (চট্টগ্রাম-বঙ্গবন্ধু সেতু পূর্ব-চট্টগ্রাম), বিরল কমিউটার (লালমনিরহাট-বিরল-লালমনিরহাট), বগুড়া কমিউটার (সান্তাহার-লালমনিরহাট-সান্তাহার), ৪৯১/ ৪৯২ লোকাল: বোনারপাড়া-সান্তাহার-বোনারপাড়া এবং রাজবাড়ী এক্সপ্রেস (রাজবাড়ী-ভাঙা-রাজবাড়ী)। ৯ জোড়া আন্তঃনগরের সঙ্গে এই ১০ জোড়া মেইল এক্সপ্রেস ও কমিউটার ট্রেনও চলাচল করবে।

উল্লেখ্য, করোনাভাইরাসের সংক্রমন রোধে গত ৫ এপ্রিল থেকে সব ধরনের যাত্রিবাহী ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করা হয়। এরপর গত ২৪ মে বিধিনিষেধে শিথিলতা এনে আসন সংখ্যা অর্ধেক খালি রেখে স্বাস্থ্যবিধি মেনে ট্রেন পুনরায় চলাচলে অনুমতি দেওয়া হয়। এরপর থেকে পর্যায়ক্রমে ট্রেন চলাচল শুরু করে বাংলাদেশ রেলওয়ে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের