শেরপুরে সড়কের অসমাপ্ত কাজ সম্পন্ন করার দাবিতে সড়কে শুয়ে প্রতিবাদ

সময় ট্রিবিউন | ৫ জুন ২০২১, ০১:৩৩

ছবি: সংগৃহীত

শেরপুর সদরের নন্দীর বাজার থেকে ঝগড়ারচর বাজার সড়কের অসমাপ্ত নির্মাণ কাজ শেষ করার দাবিতে সড়কে শুয়ে প্রতিবাদ করেছে এলাকাবাসী।

শুক্রবার (৪ জুন) দুপুরে স্থানীয় সামাজিক সংগঠন ‘হোসাইন মারুফ ক্রীড়াচক্র’র আয়োজনে রাস্তায় শুয়ে আধা ঘণ্টাব্যাপী এ অভিনব প্রতিবাদ করেন তারা। এসময় উপস্থিত ছিলেন নাজিম উদ্দিন, আলিউল, শহিদুল ইসলাম, সোহাগসহ স্থানীয়রা।

হোসাইন মারুফ ক্রীড়াচক্রের সভাপতি হোসাইন মারুফ বলেন, ‘শেরপুর জেলা সদরের নন্দীর বাজার থেকে ঝগড়ারচর বাজার সড়কের ১৫ কিলোমিটার কাজ তিন বছর যাবত বন্ধ রয়েছে। এতে সড়কের বেহাল অবস্থা সৃষ্টি হয়েছে। এসব সড়কে চলাচল করতে গিয়ে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয়দের। তাই দ্রুত এই সড়কের নির্মাণ কাজ শেষ করার দাবি জানান।’

শেরপুর সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী খন্দকার মোহাম্মদ শরিফুর আলম বলেন, ‘আপনি যে রাস্তার তথ্যের জন্য আমাকে বললেন, আসলে এই রাস্তা আমাদের না। এটা জামালপুর সড়ক ও জনপদ বিভাগের।’

এ ব্যাপারে জামালপুর সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী খাইরুল বাশার মোহাম্মদ সাদ্দাম হোসেন বলেন, ‘এই রাস্তার অর্ধেক কাজ সম্পন্ন হয়েছে। বাকি কাজটুকু এমএম বির্ল্ডাস করবে। কিন্তু তারা করছে না এ জন্য তাদেরকে সতর্কতামূলক চিঠি দেওয়া হয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠানটি যদি সঠিক সময়ে কাজ না করে তাহলে তাদের লাইসেন্স বাতিল করে নতুন করে টেন্ডার দেওয়া হবে।’



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের