২২ কিলোমিটার যানজটে ভোগান্তিতে চালক ও যাত্রীরা

সময় ট্রিবিউন | ৪ জুন ২০২১, ২১:০৪

শুক্রবার ভোর থেকে বঙ্গবন্ধু সেতুপূর্ব থেকে মহাসড়কের টাঙ্গাইলের সদর উপজেলার রাবনা পর্যন্ত যানজটের সৃষ্টি হয়-ছবি: সংগৃহীত

টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের ২২ কিলোমিটার এলাকায় যানজটের কারণে ভোগান্তিতে পড়েছে চালক ও যাত্রীরা। এছাড়া কাঁচামালসহ পণ্য পরিবহনগুলো পড়েছে বিপাকে।

শুক্রবার (৪ জুন) ভোর থেকে বঙ্গবন্ধু সেতুপূর্ব থেকে মহাসড়কের টাঙ্গাইলের সদর উপজেলার রাবনা পর্যন্ত যানজটের সৃষ্টি হয়।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়াসির আরাফাত জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে বঙ্গবন্ধু সেতুর পূর্ব মহাসড়কের ১৬ নম্বর ব্রিজের কাছে একটি ট্রাক দুর্ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে সেই ট্রাক সরাতে দীর্ঘ সময় লাগায় যানজটের সৃষ্টি হয়েছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হচ্ছে।

উত্তরবঙ্গগামী বাস চালক রুস্তম বলেন, ভোর ৫টায় আমি রাবনা বাইপাসে যানজটে পড়েছি। এক কিলোমিটার আসতে আমার প্রায় আড়াই ঘণ্টা সময় লেগেছে।

করিম খান নামে এক যাত্রী বলেন, গরমে আর যানজটে অতিষ্ঠ হয়ে উঠেছি। গাড়ি চলাচল কখন স্বাভাবিক হবে সেটাও জানি না।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের