ভৈরবে কিশোর গ্যাংয়ের হাতে চেয়ারম্যানপুত্র খুন

সময় ট্রিবিউন | ২ জুন ২০২১, ১৯:৪০

নিহত স্কুল ছাত্র প্রবাল ভূঁইয়া

কিশোরগঞ্জে ভৈরবে প্রবাল ভূঁইয়া (১৭) নামে এক কিশোর খুন হয়েছেন। পুলিশ ভৈরব বাসস্ট্যান্ড দুর্জয় মোড় এলাকার সরদার হোটেলের পেছনে শাকিল মটরস নামের একটি দোকানের তালা ভেঙে তার লাশ উদ্ধার করে।

নিহত প্রবাল ভৈরব বাসস্ট্যান্ড এলাকার বেসরকারি চিকিৎসাপ্রতিষ্ঠান মাতৃকা জেনারেল হাসপাতালের মালিক হোসেন ভূঁইয়ার ছেলে। হোসেন ভূঁইয়া নরসিংদীর রায়পুরা উপজেলার মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

তিনি পরিবার নিয়ে হাসপাতালের উপর তলায় বসবাস করেন। নিহত প্রবাল তার ৪ ছেলে ও এক কন্যা সন্তানের মধ্যে ৪র্থ ছিলেন। তিনি গত এসএসসি পরীক্ষায় এক বিষয়ে অকৃতকার্য হওয়ায় চলতি বছর পরীক্ষার জন্য অপেক্ষমাণ ছিলেন।

পুলিশ ও এলাকাবাসী জানায়, গতকাল মঙ্গলবার বিকেলে বাসস্ট্যান্ড এলাকায় স্থানীয় কয়েক কিশোরের মাঝে ঝগড়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসার আগেই তারা পালিয়ে যায়। এর কিছুক্ষণ পর বাসস্ট্যান্ড এলাকার জিল্লুর রহমানের ছেলে এবং পৌর কাউন্সিলর শহিদুল ইসলাম শিমূলের চাচাতো ভাই, স্থানীয়ভাবে কিশোর গ্যাং লিডার হিসেবে পরিচিত অন্তর (১৮) ও তার কয়েক সহযোগীকে রক্তমাখা কাপড় নিয়ে ওই এলাকা থেকে পালিয়ে যেতে দেখেন স্থানীয় লোকজন।

পরে রাত সাড়ে ১০টার দিকে স্থানীয়দের দেওয়া তথ্যে কাউন্সিলর শিমুলের মালিকানাধীন সরদার হোটেল এবং রেস্টুরেন্টের পেছনের শাকিল মটরসের তালা ভেঙে রুমে প্রবেশ করে প্রবালের লাশ দেখতে পায়।

রুমের দেয়াল ঘেঁষে কাত হয়ে পড়ে থাকা রক্তাক্ত লাশটির পাশে একটি খালি চটের বস্তা পড়ে ছিল। খুনের পর লাশটিকে বস্তাবন্দী করে গুমের উদ্দেশ্যে বস্তাটি আনা হয়ে থাকতে পারে বলে ধারণা পুলিশের।

এ বিষয়ে জানতে চাইলে ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিন জানান, খবর পেয়ে পুলিশ রাতেই লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ময়নাতদন্তের জন্য লাশ বুধবার সকালে কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। খুনিদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে বলেও জানান ওসি।

এদিকে নিহত প্রবালের ভাই ডা. প্রিন্স ভূঁইয়া জানান, এই চক্রটি এর আগে ঈদের দিনও তার ছোট ভাইয়ের উপর আক্রমণ করেছিল। তখন তারা বিষয়টিকে গুরুত্ব দেননি। এটিকে সমবয়সীদের ঝগড়া বলে মনে করেছিলেন তারা।

তবে সে ঘটনার পর থেকে প্রবাল খুব আতঙ্ক আর ভয়ের মাঝে দিন কাটাতো। খুব একটা বাইরে বের হতো না।

তিনি দাবি করেন, তার ভাইকে অন্তর চক্রটি পরিকল্পিতভাবে হত্যা করেছে। লাশ দাফন-কাফনের পর অভিযুক্তদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করবেন বলেও জানান। ছোট ভাইয়ের হত্যাকারীদের গ্রেপ্তার এবং শাস্তির দাবি করেন তিনি।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের