ব্রাহ্মণবাড়িয়াবাসীর সঙ্গে ১৮ কোটি বাংলাদেশি রয়েছে: আইজিপি

সময় ট্রিবিউন | ১ এপ্রিল ২০২১, ২২:৪৪

পুলিশের মহাপরিদর্শক বেনজীর আহমেদ। ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়া, হাটহাজারীসহ দেশের বিভিন্ন স্থানে হেফাজতে ইসলামের তাণ্ডবের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ।

আইজিপি বলেন, ‘আমরা দেখছি প্রায় প্রতিবছরই ব্রাহ্মণবাড়িয়ায় এমন ন্যক্কারজনক হামলা ঘটছে। একইভাবে হাটহাজারীতেও হামলা হচ্ছে। বারবার রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করা হচ্ছে। বারবার কেন রাষ্ট্রীয় সম্পত্তির ওপর আঘাত করা হচ্ছে? তাদের অবস্থানটা কি বাংলাদেশ নামক রাষ্ট্রের বিরুদ্ধে? ব্রাহ্মণবাড়িয়াবাসীকে স্পষ্ট করে বলতে চাই,১৮ কোটি বাংলাদেশি আপনাদের সঙ্গে রয়েছে।’

বৃহস্পতিবার দুপুরে হেফাজতের তাণ্ডবে ব্রাহ্মণবাড়িয়ার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে সাংবাদিকদের কাছে একথা বলেন তিনি।

পুলিশপ্রধান বলেন, ‘ব্রাহ্মণবাড়িয়ায় মানুষের নিরাপদে ও নিশ্চিন্তে ঘুমানোর অধিকার আছে। এই অধিকার আমরা নিশ্চিত করব। যার যার কাছে হামলার ভিডিও ও ছবি আছে, তারা যেন তা পুলিশকে সরবরাহ করে। মামলা করেন, আমরা ব্যবস্থা নেব। কোনো বিশেষ গোষ্ঠী কোনো একটি অঞ্চলকে উপদ্রুত এলাকা হিসেবে পরিণত করবে এটা হতে দেবো না। একসঙ্গে আমরা ভয়কে অতিক্রম করতে পারব।

তিনি বলেন, গত ৫০ বছরে আমাদের কী অর্জন তাহলে! বারবার সাম্প্রদায়িক গোষ্ঠী এভাবে হামলা করছে, ৩০ লাখ শহীদের বিনিময়ে অর্জিত এই অসাম্প্রদায়িক বাংলাদেশে।

তিনি আরও বলেন, ব্রাহ্মণবাড়িয়া ও হাটহাজারীতে ভূমি অফিস জ্বালিয়ে দেওয়া হয়েছে। আগামী ৫০ বছরেও এই রেকর্ড ব্যবস্থার পুনরুদ্ধার হবে কি না, সংশয় রয়েছে। হাজারো মানুষকে ভুগতে হবে।

আইজিপি বলেন, বাংলাদেশের মানুষ ঐতিহ্যগতভাবে যার যার ধর্ম পালন করে থাকে। ধর্ম ব্যবসায়ী যারা, তাদের দুটি চরিত্র রয়েছে। তারা ওয়াজও করেন, আবার লাঠি নিয়ে মিছিলও করেন। আমাদের এখনই প্রকৃত ধার্মিক লোক ও ধর্ম ব্যবসায়ী। এই দুই শ্রেণির পার্থক্য বুঝতে হবে।

তিনি বলেন, অনেক হুজুরের গাড়ি দেখেন, তারা গাড়ি কেনার টাকা পান কোথায়? দ্বীনের জন্য টাকা দেবো, ধর্ম ব্যবসার জন্য টাকা দেবো না। সাহস রাখবেন, ধৈর্য হারাবেন না।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের