আম পাড়তে গিয়ে চাচির কামড়ে কান গেল ভাতিজির

সময় ট্রিবিউন | ২৩ মে ২০২১, ০৩:০০

ছবি : ইন্টারনেট

ঝালকাঠিতে আম পাড়া নিয়ে ঝগড়ার জেরে এক মাদরাসাছাত্রীর কান কামড়ে ছেঁড়ার অভিযোগ উঠেছে চাচির বিরুদ্ধে। জেলার রাজাপুর উপজেলার মঠবাড়ি ইউনিয়নের মঠবাড়ি গ্রামের মিলবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। 

শনিবার (২২ মে) বেলা ১২টার দিকে ওই এলাকায় এ ঘটনা ঘটে।

আহত সাহিদা আক্তার কল্পনা (১৭) মঠবাড়ি ইউনিয়নের মঠবাড়ি গ্রামের গ্রামের মৃত শহিদুল ইসলামের মেয়ে এবং মঠবাড়ি মাহমুদিয়া দাখিল মাদরাসার ১০ শ্রেণির ছাত্রী। অভিযুক্ত সুমা বেগম(৩১) ওই এলাকার এমাদুল হকের স্ত্রী।

আহত সাহিদা আক্তার কল্পনা ও তার ভাই হাসান অভিযোগ করেন, শনিবার সকালে কল্পনাদের গাছ থেকে কাউকে না জানিয়ে সুমা বেগম আম পেড়ে নিচ্ছিলেন। এ সময় কল্পনা আম নেয়ার কারণ জানতে চায় এবং আম পাড়তে বারণ করে। 

এ নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডার একপর্যায়ে সুমা বেগম ও তার মেয়ে খোদেজা আক্তার ক্ষিপ্ত হয়ে কল্পনার ডান কান কামড়ে ছিঁড়ে ফেলেন এবং হাসানের স্ত্রী শারমিন ও ছেলে রমজানকেও মারধর করে।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম বলেন, এ ধরণের কোন সংবাদ পায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের