বিএনপি নির্বাচনে অংশ নিলে পুনঃতফসিলের সম্ভাবনা রয়েছে : ইসি আনিছুর

সময় ট্রিবিউন | ২৪ নভেম্বর ২০২৩, ১৯:১৫

বিএনপি নির্বাচনে অংশ নিলে পুনঃতফসিলের সম্ভাবনা রয়েছে : ইসি আনিছুর

বিএনপি নির্বাচনে অংশ নিলে পুনঃতফসিল ঘোষণার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আনিছুর রহমান।

তিনি বলেন, বড় একটি দল (বিএনপি) নির্বাচনের বাইরে আছে। তারা যদি নির্বাচনে অংশ নিতে চায়, তবে পুনঃতফসিল ঘোষণা করার সম্ভাবনা আছে।

শুক্রবার (২৪ নভেম্বর) মৌলভীবাজার সার্কিট হাউস মুন হলে মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার রিটার্নিং অফিসার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি এ কথা বলেন।

ইসি আনিছুর বলেন, ভোটাররা এলেই সেটা অংশগ্রহণমূলক হবে। নির্বাচনে অংশগ্রহণ করা না করা দলের ওপর নির্ভর করে। তাদের নেতাদের ওপর, দলীয় সিদ্ধান্তের ওপর নির্ভর করে। জনগণ যদি নির্বাচনে ভোট দান করে, সেটাই অংশগ্রহণ নির্বাচন।

ভোটের দিন ইন্টারনেট সচল থাকা নিয়ে তিনি বলেন, অবাধ তথ্য প্রবাহে আমরা বিশ্বাসী। নির্বাচনের দিন যেন নেটওয়ার্ক বন্ধ না হয়, সেজন্য আগেই আমরা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) চিঠি দিয়েছি। তবে আইপি টিভিগুলো যেন কোনোরকম অপপ্রচার না করে, সে বিষয়ে সচেতন হতে হবে সবাইকে।

ইসি বলেন, নিরপেক্ষতাহীনতা যেন না হয়, সেজন্য জেলার রিটার্নিং অফিসার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেছি। নির্বাচনে কে এলো, কে এলো না, সেটা আমাদের দেখার বিষয় না। নিবন্ধিত ৪৪ দলের কেউ যদি আমাদের আমন্ত্রণে না আসে, তবে আমাদের কিছু করার নেই। আমাদের বাধ্যবাধকতা আছে ৮ জানুয়ারির মধ্যে ইলেকশন করতে হবে।

নির্বাচনের সময়ে গুজব ও মিথ্যা তথ্য ছড়ানোর প্রসঙ্গে বলেন, অনিবন্ধিত কিছু অনলাইন রয়েছে। ওরা যাতে মিথ্যা ও অপপ্রচারমূলক কোনও তথ্য প্রচার না করে, এর জন্য আপনাদের মাধ্যমে তাদের কাছে অনুরোধ রইলো।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের