ভারতের দিল্লিতে যাচ্ছেন পররাষ্ট্রসচিব

সময় ট্রিবিউন | ১৭ নভেম্বর ২০২৩, ২০:০১

ভারতের দিল্লিতে যাচ্ছেন পররাষ্ট্রসচিব

আগামী সপ্তাহে ভারত সফরে যাচ্ছেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন। ২৪ নভেম্বর দিল্লিতে ভারতের পররাষ্ট্রসচিব বিনয় কোয়াত্রার সঙ্গে তার বৈঠক করার কথা রয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র সচিবের নয়া দিল্লি সফরের এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছে।

সূত্র জানায়, বাংলাদেশ-ভারতের যৌথ পরামর্শক সভা (এফওসি) বৈঠকে বসার জন্য মাসুদ বিন মোমেনকে আমন্ত্রণ জানিয়েছেন বিনয় কোয়াত্রা। সাধারণত এফওসিতে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়ে থাকে। তবে বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনের আগে পররাষ্ট্রসচিবের নয়া দিল্লি সফর নির্বাচন ইস্যুতে বেশ গুরুত্বপূর্ণ মনে করা যায়।

এ মাসে পররাষ্ট্রসচিব ভারত যাবেন। তবে কেন হঠাৎ করে পররাষ্ট্রসচিবের নয়া দিল্লি সফর, তা নিয়ে কিছু জানায়নি সূত্রটি।

এমন এক প্রেক্ষাপটে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন দিল্লি যাচ্ছেন, যখন বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতের অবস্থান নিয়ে আলোচনা হচ্ছে।

এর আগে ১০ নভেম্বর দিল্লিতে ভারত-যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রীদের (২+২) বৈঠকেও বাংলাদেশের নির্বাচনের বিষয়টি আলোচিত হয়। বৈঠক শেষে ভারতের পররাষ্ট্রসচিব বিনয় কোয়াত্রা জানিয়েছিলেন, বাংলাদেশের নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। বাংলাদেশের ভবিষৎ নির্ধারণের দায়িত্ব সে দেশের জনগণের। নিকট প্রতিবেশী এবং অংশীদার হিসেবে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি ভারত শ্রদ্ধাশীল।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের