৩০ ফুট দূরে ছিটকে পড়ল অটোরিকশা, নিহত ৪

সময় ট্রিবিউন | ৩১ মার্চ ২০২১, ১৯:০২

গতকাল মঙ্গলবার রাতে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাউজানে বালুবাহী ট্রাকের সঙ্গে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাউজানে বালুবাহী ট্রাকের সঙ্গে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বুধবার ভোরে পুলিশ তাঁদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, দুর্ঘটনার পর ট্রাকটি সড়কের মাঝখানে উল্টে পড়ে। আর অটোরিকশাটি দুমড়েমুচড়ে ঘটনাস্থল থেকে প্রায় ৩০ ফুট দূরে ছিটকে পড়ে।

পুলিশ জানায়, ট্রাকটি চট্টগ্রাম নগরের দিকে এবং অটোরিকশাটি রাঙ্গুনিয়া উপজেলার দিকে যাচ্ছিল। দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের মধ্যে একজন অটোরিকশার চালক ও বাকি তিনজন অটোরিকশার যাত্রী। ট্রাকের চালক ও সহকারী পালিয়ে গেছেন।

নিহত ব্যক্তিরা হলেন অটোরিকশার চালক রাঙ্গুনিয়া উপজেলার কর্ণফুলী পেপার মিল এলাকার আবুল কালামের ছেলে কামরুল ইসলাম (২৭), যাত্রী নোয়াখালীর হাতিয়ার লেদু মাঝির ছেলে সিরাজুল ইসলাম (৩৩), চট্টগ্রাম নগরীর চান্দগাঁও মোহরা এলাকার শাহ আলমের ছেলে মুহাম্মদ মোরশেদ (৩৮) ও রাঙ্গুনিয়ার মরিয়মনগর এলাকার লাল মিয়ার ছেলে মুহাম্মদ ইদ্রিস (৫৫)।

রাউজান-রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মুহাম্মদ আনোয়ার হোসেন শামীম জানান, ট্রাকচালক ঘুমচোখে গাড়ি চালাচ্ছিলেন বলে ধারণা করা হচ্ছে। ট্রাকের সাউন্ড বক্সে উচ্চ শব্দে গান চলছিল। পুলিশ গিয়ে গান বন্ধ করেন। এ ঘটনায় মামলা হবে বলে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের