২৮ অক্টোবর জনতার মহাসমুদ্র হবে: ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক | ২১ অক্টোবর ২০২৩, ২১:২৩

২৮ অক্টোবর জনতার মহাসমুদ্র হবে: ওবায়দুল কাদের

আগামী ২৮ অক্টোবর রাজধানীতে মহাসমাবেশে ডেকেছে বিএনপি। জামায়াতে ইসলামীসহ বিরোধী দলগুলোও সেদিন রাজধানীতে রাজপথে থাকার ঘোষণা দিয়েছে। এর মধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন, তাদেরও সেদিন কর্মসূচি আছে। এই কর্মসূচি আগেই নির্ধারিত দাবি করে সরকারি দলের এই মুখপাত্র বলেন, সেদিন রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেট জনতার মহাসমুদ্রে পরিণত হবে।

শনিবার (২১ অক্টোবর) সন্ধ্যায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রাজধানীর ঢাকেশ্বরী মন্দির প্রাঙ্গণে আয়োজিত সমাবেশে তিনি এই কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ২৮ তারিখ তো আমাদের কর্মসূচি আছে। আমাদের কর্মসূচি আমরা আগেই ঘোষণা করেছি। নতুন করে কিছু নাই। ২৮ তারিখ মহাযাত্রা আমাদেরও আছে। চট্টগ্রামে দক্ষিণ এশিয়ার প্রথম নদীর নিচে টানেল, বঙ্গবন্ধু টানেলের মহাযাত্রা শুরু হবে।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ওইদিন বিকেলে (২৮ অক্টোবর) বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে জনতার মহাসমুদ্র হবে। জনতার ঢল নামবে। কোথায় কী হবে? করবেন? কয়দিন সময় দেবেন? আমাদের আর সময় নাই। দাওয়াত দিচ্ছি আপনাদের।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দাওয়াত দিয়ে তিনি বলে, ‘ফখরুল সাহেবকে দাওয়াত দিচ্ছি, ৪ তারিখে (৪ নভেম্বর) এই ঢাকায় স্মরণকালের সর্ববৃহৎ জমায়েত হবে মেট্রোরেলের উদ্বোধন উপলক্ষে। প্রধানমন্ত্রী সেখানে বক্তব্য রাখবেন। ’

কাদের বলেন, ‘আমরা তো ২৮ তারিখেও আছি। ৪ তারিখেও আছি।

দেশে আর যেন ২০০১ থেকে ২০০৬ সালের পুনরাবৃত্তি না হয়। ’ সবাইকে সতর্ক থেকে দেশের অস্তিত্ব টিকিয়ে রাখতে হবে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর