৩১ মে পর্যন্ত আন্তর্জাতিক ৩ রুটে ফ্লাইট বাতিল

সময় ট্রিবিউন | ১৮ মে ২০২১, ০০:২০

ছবি: ইন্টারনেট

আন্তর্জাতিক তিন রুটের ফ্লাইট বাতিলের সময়সীমা আগামী ৩১ মে পর্যন্ত বাড়িয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।রোববার বিমানের ওয়েবসাইটে এতথ্য জানানো হয়।

সংশ্নিষ্ট কর্মকর্তারা জানান, করোনা মহামারির শুরুর পর থেকেই বন্ধ রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মদিনা ও ব্যাংকক রুটের ফ্লাইট। একইসঙ্গে নানা বিধিনিষেধের কারণে বন্ধ কুয়েত রুটের ফ্লাইটও। এ তিন রুটের ফ্লাইট বাতিলের সময়সীমা ৩১ মে পর্যন্ত বর্ধিত করা হয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ শাখার কর্মকর্তা তাহেরা খন্দকার এ বিষয়টি নিশ্চিত করেছেন।কর্মকর্তারা আরও জানান, এছাড়া কলকাতা, দিল্লি, মাস্কাট, কাঠমান্ডু, সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) ফ্লাইটও স্থগিত রেখেছে বিমান।

এদিকে বাংলাদেশে ৩৮ দেশের ওপর বিধিনিষেধ আরোপ করে ১ মে থেকে শুরু হয়েছে আন্তর্জাতিক ফ্লাইট। এই ৩৮ দেশে থেকে এলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করা হয়েছে। এরমধ্যে বেশিরভাগ দেশের ক্ষেত্রে হোটেলে কোয়ারেন্টাইন থাকতে হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের