নৌকা মার্কায় ভোট দেয়ায় নারীর ক্ষমতায়ন নিশ্চিত হয়েছে: প্রধানমন্ত্রী

সময় ট্রিবিউন | ১৭ অক্টোবর ২০২৩, ১৫:১২

নৌকা মার্কায় ভোট দেয়ায় নারীর ক্ষমতায়ন নিশ্চিত হয়েছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নৌকা মার্কায় ভোট দেয়ার কারণে দেশ উন্নয়নশীল হওয়ার পাশাপাশি নারীর ক্ষমতায় নিশ্চিত হয়েছে। তিনি বলেন, লুটেরা, অস্ত্র চোরাকারবারী বিএনপি-জামায়াত দেশকে ধ্বংসের দিকে নিয়ে গিয়েছিল। তারা যেনো আর ক্ষমতায় আসতে না পারে বলেও মন্তব্য করেন সরকার প্রধান।

মঙ্গলবার (১৭ অক্টোবর) রাজধানীতে জয়িতা টাওয়ার উদ্বোধন করে গণভবনে এক সমাবেশে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, অধিকার আদায়ে শুধু মাথা কুটলে বা আকুতি করলে হবে না, নিজ গুনেই তা অর্জন করতে হবে। ফিলিস্তিনে যুদ্ধ আর অস্ত্রের খেলা বন্ধে বিশ্ব নেতাদের প্রতি আবারও আহ্বান জানান প্রধানমন্ত্রী।

নারী উদ্যোক্তাদের জয়িতা ব্র্যান্ডের আওতায় নানামুখী ব্যবসায় সম্পৃক্ত করার মাধ্যমে অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিতে নির্মাণ করা হলো অত্যাধুনিক অবকাঠামো জয়িতা টাওয়ার। মঙ্গলবার ধানমন্ডিতে নবনির্মিত এ টাওয়ারের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জয়িতা টাওয়ারে থাকবে, ইউনিভার্সেল এক্সেসিবিলিটিসহ নারী উদ্যোক্তাদের উৎপাদিত ও প্রক্রিয়াজাত বিভিন্ন ধরনের পণ্য, সাপ্লাই চেইন ও সেবা বিপণনের সুবিধা।

টাওয়ার’ উদ্বোধন উপলক্ষে গণভবন কমপ্লেক্সে নারী উদ্যোক্তা ও মহিলা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের সমাবেশে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় বক্তব্যে তিনি আরও বলেন, নারীর অধিকার আদায় করে নিতে হবে, বঙ্গবন্ধুকে সিদ্ধান্ত নিতে তাঁর মায়ের ভূমিকার কথাও স্মরণ করেন প্রধানমন্ত্রী।


নারীরা যাতে পিছিয়ে না থাকে সেজন্য তাঁর সরকারের নানা পদক্ষেপ উল্লেখ করেন সরকার প্রধান। বলেন, বিএনপি-জামায়াত ক্ষমতায় থেকে ইসলামের অজুহাত দিয়ে নারীকে ঘরে বন্দি করে রেখেছিলো।

প্রধানমন্ত্রী জানান, নৌকায় ভোট দেয়ায় নারীদের উন্নয়ন করা গেছে। দেশের সার্বিক উন্নয়ন ও নারী অধিকার নিশ্চিত করতে সরকার কাজ করছে বলেও জানান প্রধানমন্ত্রী।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর