টানা তিন দিন বন্ধ থাকার পর পুনরায় মেট্রোরেল চলাচল শুরু

সময় ট্রিবিউন | ১৬ অক্টোবর ২০২৩, ১২:২১

মেট্রোরেল

সোমবার (১৬ অক্টোবর) সকাল থেকে আগের সময় সূচি অনুযায়ী মেট্রোরেল চলাচল করছে।ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) উপমহাব্যবস্থাপক (প্রশাসন) নাজমুল ইসলাম ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মেট্রোরেলের উত্তরা উত্তর-আগারগাঁও অংশের সঙ্গে আগারগাঁও-মতিঝিল অংশ সংযুক্ত করে পুরো সিস্টেমকে এক করে দেওয়ার জন্য তিন দিন সময় দরকার ছিল। এরপর আগের সময়সূচি অনুযায়ী মেট্রোরেল চলাচল শুরু হয়েছে। এর আগে, শুক্রবার সাপ্তাহিক বন্ধের দিনের সঙ্গে সমন্বয় করে ১৪ ও ১৫ অক্টোবর মেট্রোরেলের বাণিজ্যিক চলাচল বন্ধ ছিল।

প্রাথমিকভাবে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চলছে স্বপ্নের মেট্রোরেল। আগামী ২৯ অক্টোবর আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত অংশের উদ্বোধন হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধনের জন্যে এ দিন নির্ধারণ করেছেন।

উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত রুটের মোট দৈর্ঘ্য ২১ কিলোমিটার। মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত দৈর্ঘ্য ১ দশমিক ১৬ কিলোমিটার রুট বৃদ্ধি করা হয়েছে। এ কাজ সম্পন্ন করতে ২০২৪ সালের জুন পর্যন্ত সময় লাগবে। প্রকল্পের মোট ব্যয় ৩৩ হাজার ৪৭২ কোটি টাকা। এর মধ্যে জাপানের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা-জাইকার ঋণ থেকে ১৯ হাজার ৭১৮ কোটি ৭০ লাখ টাকা ব্যয় হচ্ছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর