দেশে অনির্বাচিত সরকার আনার ষড়যন্ত্র হচ্ছে: প্রধানমন্ত্রী

সময় ট্রিবিউন ডেস্ক: | ২৩ জুন ২০২৩, ১৮:১৫

সংগৃহীত ছবি

বিএনপির পাশাপাশি জাতীয় পার্টিও আগামী নির্বাচনে আসবে না। তারাসহ বিরোধীরা নির্বাচনের পর অনাস্থা প্রকাশ করে আন্দোলন করবে। এরমধ্য দিয়ে অনির্বাচিত সরকার আনার ষড়যন্ত্র করা হচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সরকারপ্রধান বলেন, আমি বিশ্ববাসীকে কথা দিয়েছি, চ্যালেঞ্জ দিয়েছি অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন করবো। সে চ্যালেঞ্জ আমাদের ওভারকাম করতে হবে। সংসদ নির্বাচনে প্রত্যেক কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা বসানো হবে।

দলীয় নেতাদের উদ্দেশে শেখ হাসিনা আরও বলেন, যুক্তরাষ্ট্রের অবস্থান কাউকে ক্ষমতায় বসানোর জন্য নয়। আমাকে উৎখাত করাই যুক্তরাষ্ট্রের লক্ষ্য। শেখ হাসিনাকে সরানো সম্ভব হবে না এটাও জেনে গেছে তারা। তাই আমার ভাবমূর্তি ও অর্জন কলুষিত করতে চায়। আওয়ামী লীগকে পচাতে চায়।

আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির বৃহস্পতিবারের সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন। বৈঠকে উপস্থিত একাধিক নেতা এ তথ্য জানান।

ওইদিন গণভবনে সকাল ১০টা থেকে টানা দীর্ঘ সময় আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভা হয়। এতে সাংগঠনিক সম্পাদকদের রিপোর্ট পেশ, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আলোচনা ও দলটির প্রতিষ্ঠাবার্ষিকী নিয়ে নানা আলোচনা হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর