প্রধানমন্ত্রীর উপহারের আম গেলো ভারতে

সময় ট্রিবিউন ডেস্ক: | ১২ জুন ২০২৩, ২৩:৫৮

সংগৃহীত ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর জন্য এক হাজার ২০০ কেজি (২৪০ কার্টুন) মৌসুমী ফল হাড়িভাঙ্গা আম উপহার পাঠিয়েছেন।

সোমবার (১২ জুন) দুপুর ১২টার দিকে বেনাপোল বন্দর ও কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষে এ উপহার পাঠানো হয় ভারতের পেট্রাপোল বন্দরে। এসময় ভারতে নিযুক্ত কলকাতাস্থ বাংলাদেশ উপ হাই কমিশনের অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার (একাউন্ট) কাউসার সারোয়ার আমের প্যাকেটগুলো গ্রহন করে ভারতীয় প্রতিনিধিদের কাছে হস্তান্তর করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল কাস্টমস হাউজের ডেপুটি কমিশনার তানভীর আহমেদ।

তিনি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে সোমবার (১২ জুন) দুপুর ১২টার সময় বেনাপোল বন্দর দিয়ে উপহারের আম পাঠানো হলো কলকাতায়।

কলকাতাস্থ বাংলাদেশ উপ হাই কমিশনের অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার (একাউন্ট) কাউসার সারোয়ার জানান, মৌসুমি ফল আম ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রীকে বাংলাদেশের প্রধানমন্ত্রী উপহার দিলেন। বাংলাদেশ ও ভারতের মধ্যে যে দ্বি-পাক্ষিক সম্পর্কের যে সোনালী অধ্যায় পার হচ্ছে তারই স্বারক স্বরুপ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবরের মতো এবারও কোলকাতার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর জন্য শুভেচ্ছা স্বরুপ আম পাঠিয়েছেন। এর মাধ্যমে দুদেশের মানুষের মধ্যে সম্পর্ক সুদৃড় হবে আমরা আশা করি। এ শুভেচ্চা উপহারে দুদেশের সম্পর্ক উন্নয়নে অনেক বড় ভুমিকা রাখবে।

প্রধানমন্ত্রীর দেওয়া উপহারের এ আমের চালানটি বেনাপোলের রবি ইন্টারন্যাশনাল নামের একটি সিএন্ডএফ এজেন্ট বেনাপোল কাস্টমস ও বন্দরের আনুষ্ঠানিকতার কাজ করেন।

এসময় উপস্থিত ছিলেন বেনাপোল কাস্টমস হাউজের উপ কমিশনার তানভীর হোসেন, বেনাপোল উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপপরিচালক সুব্রত কুমার চক্রবর্তী, ভারতের পক্ষে উপস্থিত ছিলেন পেট্রাপোল কাস্টমস হাউজের সহকারি কমিশনার গিরিধারি সারেঙ্গি প্রমুখ।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর