প্রধানমন্ত্রীকে হত্যার হুমকিদাতা বিএনপির নেতা চাঁদ গ্রেফতার

রাজশাহী প্রতিনিধি | ২৫ মে ২০২৩, ২১:১২

ছবি- সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকিদাতা রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে গ্রেফতার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। বৃহস্পতিবার পৌনে ১২টায় আরএমপি’র সদর দপ্তরে সংবাদ সম্মেলনে রাজশাহী রেঞ্জ ডিআইজি আব্দুল বাতেন এবং আরএমপি পুলিশ কমিশনার মো. আনিসুর রহমান এই তথ্য জানান।

আরএমপি পুলিশ কমিশনার মো. আনিসুর রহমান জানান, বৃহস্পতিবার বেলা সোয়া ১১ টার দিকে বিশেষ টিমের অভিযানে রাজশাহী মহানগরীর ভেরিপাড়া মোড় এলাকা থেকে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে গ্রেফতার করা হয়। এ সময় আবু সাঈদ চাঁদের অপরাধের ধরণ ও পূর্বের অপরাধের তথ্য তুলে ধরেন আনিস। তিনি বলেন, চাঁদ বর্তমানে পুলিশ হেফাজতে আছে। পরবর্তীতে আমরা আইনী কার্যক্রম চালু করবো।

রাজশাহী রেঞ্জ ডিআইজি আব্দুল বাতেন বলেন, আমাদের আগাম তথ্যের ভিত্তিতে মহানগর ও জেলা পুলিশ বিভিন্ন জায়গায় চেকপোষ্ট স্থাপন করে। আজকে চাঁদ গাড়ী করে পালানোর সময় প্রাইভেট কার থেকে তাকে গ্রেফতার করা হয়।

সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন, আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার বিজয় কুমার বসাক সহ অনেকে উপস্থিত ছিলেন।

উলে­খ্য, গত শুক্রবার (১৯ মে) রাজশাহীর পুঠিয়া উপজেলার শিবপুর হাইস্কুল মাঠে বিএনপির বিক্ষোভ সমাবেশ হয়। সেই সমাবেশে রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কবরস্থানে পাঠানোর হুমকি দেন। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে আওয়ামী লীগ নেতাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। রোববার (২১ মে) রাতে রাজশাহীর পুঠিয়া থানায় সন্ত্রাস দমন আইনে বাদী হয়ে একটি মামলা করেন রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ। যেখানে আসামি করা হয় বিএনপি নেতা আবু সাঈদ চাঁদকে। এরপর দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের নেতা-কর্মীরা তাকে গ্রেফতার ও বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন এবং দেশেরে বিভিন্ন থানায় মামলা দায়ের করেন নেতা-কর্মীরা এবং পুলিশ সদস্যরা বাদী হয়ে মামলা দায়ের করেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর